সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা-কাওলার, ঢাকা-১২২৯ এ শিক্ষক ও কর্মচারী পদে লোকবল নিয়োগ দেবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি মোট আটজন শিক্ষক এবং দুইজন কর্মচারী নিয়োগ দেবে। আবেদন করা যাবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।
পদের নাম প্রভাষক:
পৌরনীতি ও সুশাসন-২
সামাজিক বিজ্ঞান-২
ইতিহাস-২
কৃষি শিক্ষা-২
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি/সমমানের স্নাতক ডিগ্রি।
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন-সাপেক্ষে স্কেলে বেতন প্রদান করা হবে।
পদের নাম: ক্লিনার
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস।
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮২৫০-২০০১০ টাকা। শিক্ষানবিশকালীন এক বছর সর্বসাকুল্যে ১২,৫০০ টাকা প্রদান করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনক মূল্যায়ন-সাপেক্ষে স্কেলে বেতন প্রদান করা হবে।
আবেদন ফি: প্রভাষক পদের জন্য ৮০০ টাকা এবং ক্লিনার পদের জন্য ৪০০ টাকা।
সূত্র: প্রথম আলো, ২৬ জুলাই ২০২২










