যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান প্রকৌশলীসহ চার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে প্রকৌশলী (প্রধান প্রকৌশলী পদের বিপরীতে) পদে স্থায়ীভাবে ১ জন, সহকারী প্রকৌশলী (উপ-প্রধান প্রকৌশলী পদের বিপরীতে) পদে অস্থায়ীভাবে ১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (মার্কেটিং বিভাগ) পদে স্থায়ী ভাবে ১ জন ও ল্যাব টেকনিশিয়ান (রসায়ন বিভাগ) পদে স্থায়ী ভাবে ১ জন করে লোক নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
শর্তসাপেক্ষে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ পদগুলোতে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রাথীদের আগামী ১৮ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে রেজিস্ট্রার বরাবর আবেদন করতে বলা হয়েছে।
আবেদন ফরম, যোগ্যতার বিবরণ ও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.just.edu.bd এ পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।












