বেসরকারি এয়ারলাইন্স এয়ার অ্যাস্ট্রা সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ১৬ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ সিনিয়র এক্সিকিউটভ/ এক্সিকিউটিভ
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
বয়সসীমা: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ পদের জন্য ৪০ বছর।
যোগ্যতা: যেকোনও বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে ৩-৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা [email protected] এই ঠিকানা সিভি পাঠাতে পারবেন।












