এসআই পদে পুলিশে চাকরির জন্য আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ পুলিশে চাকরির খবর। উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ।

চাকরি ডেস্ক
০৬ মে ২০২৩, ১২:১২আপডেট : ০৬ মে ২০২৩, ১২:১২

বাংলাদেশ পুলিশে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৭ মে, ২০২৩।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি।

শিক্ষাগত যোগ্যতা: সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রির অধিকারী এবং কম্পিউটারে দক্ষতাসম্পন্ন হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা: ২৭ মে ২০২৩ তারিখে ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। ২৫ মার্চ ২০২০-এ সর্বোচ্চ বয়সসীমায় থাকলেও আবেদন করা যাবে।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://police.teletalk.com.bd লিংকে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণসহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফরম পূরণ করার পর প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। এরপর ২৪ ঘণ্টার মধ্যে যেকোনও টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে ৪০/- (চল্লিশ) টাকা (অফেরতযোগ্য) সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে।

অনলাইন আবেদন ফরমে প্রার্থীর স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০,প্রস্থ ৮০ পিক্সেল) এবং রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০,প্রস্থ ৩০০ পিক্সেল) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে।

আরও বিস্তারিত জানার জন্য বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
০৪:৩০ এএম
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
০৪:১০ এএম
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
০৩:৪৬ এএম
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
০৩:১৬ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল