বাংলাদেশ রেলওয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত একটি স্থায়ী শূন্য পদে ১ হাজার ৫০৫ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ১৪ মে শুরু হয়ে চলবে ৩১ মে, ২০২৩ পর্যন্ত।
পদের নাম: গেটকিপার/গেটম্যান
পদসংখ্যা: ১৫০৫
গ্রেড: ২০
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে অন্তত দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। কোটায় ৩২ বছর। তবে রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে দুই বছর চাকরির/কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর নিজ হাতে পূরণ করে সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন এখানে।
আবেদন ফি: ১০০ টাকা।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।
অথবা
মো. ময়েনুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।












