সরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি, দিনে ৪ ঘণ্টা অফিস

সরকারি প্রতিষ্ঠানে চাকরির খবর। একটি পদে নিয়োগ।

চাকরি ডেস্ক
১৭ মে ২০২৩, ১৫:২৬ আপডেট : ১৭ মে ২০২৩, ১৫:৩৭

সরকারি প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি খণ্ডকালীন মেডিক্যাল রিটেইনার নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ১৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: মেডিকেল রিটেইনার

পদসংখ্যা: ১
প্রার্থীর ধরন: নারী
বয়সসীমা: ৬২ বছর বয়স হলেও আবেদন করা যাবে
চাকরির ধরন: খণ্ডকালীন

যোগ্যতা: চিকিৎসাকাজে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতাসহ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক স্বীকৃত মেডিক্যাল কলেজ থেকে ন্যূনতম এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। মেডিসিন বিষয়ে এফসিপিএস/এমআরসিপি ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সনদ থাকতে হবে।

যেসব শর্ত উল্লেখ করা হয়েছে

ক) মাসিক রিটেইনার ফি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

খ) সপ্তাহের প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নির্ধারিত কার্যালয়ে উপস্থিত থেকে চিকিৎসাসেবা প্রদান করতে হবে। অফিসে উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

গ) প্রয়োজন হলে কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের মেডিক্যাল রিটেইনার তার ব্যক্তিগত চেম্বারে চিকিৎসাসেবা দেবেন এবং এ বাবদ প্রতি ভিজিটের জন্য ২৫০ টাকা ফি করপোরেশন থেকে দেওয়া হবে।

ঘ) প্রতি পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১০ দিনের নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারবেন। নিয়োগের মেয়াদ এক বছর, যা শেষ হওয়ার পর নবায়নযোগ্য।
ঙ) রিটেইনারশীপ উভয়পক্ষের এক মাসের নোটিশে বাতিল করা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
উপমহাব্যবস্থাপক, অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ, প্রধান কার্যালয়, বিডিবিএল ভবন (লেভেল#১৪), ৮, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি এখানে ক্লিক করে দেখুন।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
১২:৫৪ এএম
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
১২:৪১ এএম
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
১২:১৫ এএম
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
১২:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
‘লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ, আবেদন শেষ ১৮ অক্টোবর
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
খাদ্য মন্ত্রণালয়ে ৬ হাজার ৬৫৩ পদ শূন্য, দ্রুত নিয়োগের সুপারিশ
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, অংশে নিতে হবে অলিম্পিয়াডে 
যেভাবে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়
যেভাবে কর্মী নিয়োগ হবে মালয়েশিয়ায়