বস্ত্র ও পাট মন্ত্রণালয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি চার ক্যাটাগরির পদে মোট ১৬ জনকে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ ২২ মে সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২১ জুন বিকাল চারটা পর্যন্ত।
পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকা
গ্রেড: ১৩
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
পদের নাম: ক্যাশিয়ার
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
যোগ্যতা: বাণিজ্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন: বস্ত্র অধিদফতরে চাকরির সুযোগ, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২
গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১২
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা motji.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।












