রেলের বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করা যাবে ৩১ মে পর্যন্ত

সরকারি চাকরির খবর। এক পদে ১৫০৫ জনকে নিয়োগ।

চাকরি ডেস্ক
২৭ মে ২০২৩, ১৫:২০আপডেট : ২৭ মে ২০২৩, ১৫:২০

বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি গেটকিপার/গেটম্যান পদে ১ হাজার ৫০৫ জনকে নিয়োগ দেবে। পদটিতে আবেদনের জন্য যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি বা সমমান পাস। বাংলাদেশ রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

২০তম গ্রেডের পদটিতে বেতন দেওয়া হবে ৮,২৫০-২০,০১০ টাকা স্কেলে। আবেদন করা যাবে আগামী ৩১ মে, ২০২৩ পর্যন্ত।

সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। রেলওয়ের প্রকল্পে গেটকিপার/গেটম্যান হিসেবে দুই বছর চাকরির/কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রেও বয়স শিথিলযোগ্য।

আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম ডাউনলোডের পর নিজ হাতে পূরণ করে তা সরাসরি বা রেজিস্ট্রি ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবেন।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা
বেনু রঞ্জন সরকার, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) এবং আহ্বায়ক বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৬০১, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।
অথবা মো. ময়েনুল ইসলাম, উপপ্রধান পরিকল্পনা কর্মকর্তা এবং সদস্যসচিব, বিভাগীয় নির্বাচন কমিটি, কক্ষ নম্বর-৩০৪, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা।

আবেদন ফি: ১০০ টাকা।

রেলের গেটম্যান পদে চাকরির বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তিটি অনলাইনে দেখতে এখানে ক্লিক করুন

রেলের গেটম্যানের কাজ কী?

হাইওয়ে বা অন্যান্য রোডের মাঝ দিয়ে যেসব রেললাইন চলে গেছে সেসব জায়গায় একটা করে গেট রয়েছে। এই গেটে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছেন তাদেরকে গেটম্যান (ট্রাফিক) বলে। কখন ট্রেন আসছে বা ট্রেন লাইনে কোনও বিপদ আছে কি-না এসব সংকেত প্রদানের কাজ করতে হয় গেটম্যানকে। একজন গেটম্যানের কাছে তিন ধরণের পতাকা থাকে। সবুজ, লাল ও বড় লাল পতাকা। লাইন ক্লিয়ার থাকলে গেটম্যান সবুজ পতাকা উত্তোলন করে সংকেত দেয়। আর যদি কোনও ঝামেলা থাকে তাহলে লাল পতাকা উত্তোলন করে। আর বড় লাল পতাকা উত্তোলন করে যদি পরবর্তী গেট বা গেটের আগে কোথাও কোনও ধরণের বিপদ সংকেত থাকে।

রেলের গেটম্যানের ডিউটি কেমন?

একটি গেটে মোট তিনজন করে গেটম্যান থাকে। প্রত্যেকের জন্য ৮ ঘণ্টা করে শিফটিং ডিউটি। সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত একজনের, আবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত আরেকজনের এবং রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত একজনের। এভাবে ৮ ঘন্টা করে ডিউটি চলে।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
০৭:৪১ পিএম
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
০৭:৩৪ পিএম
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
০৭:৩১ পিএম
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
০৭:৩০ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ