জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের বাংলাদেশে অফিসে দুইটি পদে কর্মী নিয়োগ দেবে। পদগুলোতে শুধু বাংলাদেশিরা আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৪ জুন পর্যন্ত।
১. পদের নাম: রিস্ক অফিসার
পদসংখ্যা: ১
চাকরির ধরন: এক বছরের জন্য চুক্তিভিত্তিক
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা: বিজনেস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, অডিট বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম সাত বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে চার বছর কোনো সংস্থার অডিট, পারফরম্যান্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: জিনেস সাপোর্ট অ্যাসিসট্যান্ট
পদসংখ্যা: ৩
চাকরির ধরন: এক বছরের জন্য চুক্তিভিত্তিক
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
কর্মস্থল: কক্সবাজার
যোগ্যতা: ডেভেলপমেন্ট স্টাডিজ, সামাজিক বিজ্ঞান, মানবিক বা সংশ্লিষ্ট যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পদটিতে আবেদনের জন্য এখানে ক্লিক করুন
আবেদন প্রক্রিয়া: ১ নম্বর পদটিতে আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। ২ নম্বর পদটির বিস্তারিত জানা যাবে এখানে।












