কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) একটি পদে কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীরা ৪ জুলাই পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর
পদসংখ্যা: ১
গ্রেড: ১
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মূল বেতন: ১,৭৫,০০০ টাকা। বাড়িভাড়া ভাতা, স্বাস্থ্যসুবিধা, উৎসব ভাতা, গ্র্যাচুইটি এবং অন্যান্য সুবিধা দেওয়া হবে।
বয়সসীমা: ৪ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক। তবে নিয়োগযোগ্য এবং সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ৬২ বছর বয়স পর্যন্ত নবায়নযোগ্য।
যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি।; অথবা ফিন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজার পদে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিসে অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি (সিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।
আবেদন ফি: ১,০০০ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।












