ব্র্যান্ড প্র্যাকটিশনার্সের মার্কেটিং ডিবেট ফেস্ট

চাকরি ডেস্ক
১৭ জুন ২০২৩, ১৪:০৫আপডেট : ১৮ জুন ২০২৩, ১৪:০৭

ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশের আয়োজনে শেষ হয়েছে এসএমসি প্লাস ইন্টার-ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট ২.০। প্রতিযোগিতায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ডিবেটিং ক্লাব জয়লাভ করেছে এবং ইসলামিক ইউনিভার্সিটির (আইইউ) সিকারস টিম রানার্সআপ হয়েছে। 

শুত্রবার (১৬ জুন) অনলাইনে জুমের মাধ্যমে এই ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

মার্কেটিংয়ের নানান বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতাটি হয়। ৪৭টি বিশ্ববিদ্যালয়ের থেকে ১১০ টিরও বেশি টিম থেকে ৬৪টি টিম প্রথমপর্বে সুযোগ পায়। সনাতন পদ্ধতির এই বিতর্কের পাঁচটি রাউন্ড পার করে ফাইনাল অনুষ্ঠিত হয়।

গ্র্যান্ড ফিনালের মোশন ছিলো "Marketing should focus on wellbeing rather than profit to ensure sustainability of business/ টেকসই ব্যবসা নিশ্চিত করতে মার্কেটিংকে শুধুমাত্র লাভের পরিবর্তে সামগ্রিক মঙ্গলের দিকে মনোনিবেশ করা উচিত "।  ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিকার্স বিতার্কিক দল এই প্রস্তাবকে সমর্থন করে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমসিডিসি দল এর মোশনের বিরোধিতা করে বিতর্ক লড়েছে। 

গ্র্যান্ড ফিনালের গ্র্যান্ড জুরি প্যানেলে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এফএমসিজি বিভাগ) সিইও সৈয়দ আলমগীর এবং আইবিএর মার্কেটিং বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর খালেদ মাহমুদ। বিতর্কটি মডারেট করেন গালীব বিন মোহাম্মদ।
 
অধ্যাপক ডক্টর মিজানুর রহমান তার বক্তব্যে বলেন, ব্যবসায়কে অবশ্যই মুনাফা অর্জন করতে হবে তবে ওয়েল বিইং এর কাজ করেই করতে হবে। তিনি বেটার মার্কেটিং ফর বেটার ওয়ার্ল্ড (বিএমবিডব্লিউ) তত্ত্ব দিয়ে এই মোশনের দুটি বিষয়েই ব্যাখ্যা করেন।

আয়োজকসূত্রে জানা গেছে, শিগগিরই তৃতীয়বারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিবেট ফেস্ট অনুষ্ঠিত হবে।

/ইএইচ/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি-এইচএসসি পাসেও আবেদন 
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলাদেশ ব্যাংকের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
০৬:২০ এএম
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
০৬:০০ এএম
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
০৫:২৮ এএম
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
০৪:৩০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
৩ ক্যাটাগরির পদে চাকরি দেবে খাদ্য মন্ত্রণালয়, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার শুরু করার সহজ উপায় কী
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
সরকারের এক অধিদফতরে ১৪৮৫ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
যুব উন্নয়ন অধিদফতরে ২৪২ জনের চাকরির সুযোগ
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল
ইন্টারভিউ ক্র্যাক করার কৌশল