রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা করপোরেশন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পাঁচ ক্যাটাগরির শূন্য পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ ৫ জুলাই সকাল ১০টায় শুরু হয়ে চলবে ২৫ জুলাই ২০২৩, সন্ধ্যা ৬টা পর্যন্ত।
১. পদের নাম: সহকারী ম্যানেজার
পদসংখ্যা: ৭৮
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমানের ডিগ্রি।
২. পদের নাম: সহকারী ম্যানেজার (প্রকৌশলী)/সহকারী প্রকৌশলী
পদসংখ্যা: ৪
গ্রেড: ৯
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
যোগ্যতা: সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
৩. পদের নাম: জুনিয়র অফিসার
পদসংখ্যা: ৬৭
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি।
৪. পদের নাম: জুনিয়র অফিসার (প্রকৌশলী)
পদসংখ্যা: ৬
গ্রেড: ১০
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
যোগ্যতা: সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা বা সমমানের ডিগ্রি।
৫. পদের নাম: উচ্চমান সহকারী
পদসংখ্যা: ২৩
গ্রেড: ১৪
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://sbc.teletalk.com.bd ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা; ৩ ও ৪ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা।












