প্রিমিয়ার ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি, ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল) ও ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ) পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ২৯ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি (এমটি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডসহ যেকোনও বিষয়ে স্নাতক পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (জেনারেল)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ২.৫০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার (ক্যাশ)
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। সিজিপিএ ৪.০০-এর স্কেলে কমপক্ষে ২.০০ থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বেতন প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে। প্রতিটি পদে প্রথম এক বছর শিক্ষানবিশকাল। সফলভাবে শিক্ষানবিশকাল শেষে পদোন্নতির সুযোগ রয়েছে।
বয়সসীমা: ১ অক্টোবর, ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://recruitment.premierbankltd.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।









