বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে কার্গো হেলপার (ক্যাজুয়াল) পদে ২০০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১ জানুয়ারি ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: কার্গো হেলপার (ক্যাজুয়াল)
পদসংখ্যা: ২০০
বয়সসীমা: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
যোগ্যতা: ন্যূনতম এসএসসি পাস। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি: ১১২ টাকা।
নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।










