স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইনটেন্যান্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টারে জনবল নিয়োগ দেওয়া হবে। ১০ ক্যাটাগরির পদে বিভিন্ন গ্রেডে মোট ৮৬ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ২৫ জানুয়ারি ২০২৬, বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রনিকস)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
২. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং)
পদসংখ্যা: ০২
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৩. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (মেশিনিস্ট)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৪. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (ওয়েন্ডার কাম শিট মেটাল)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৫. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (মেকানিক্যাল ফিটার)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৬. পদের নাম: সিনিয়র টেকনিশিয়ান (পেইন্টার)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা
গ্রেড: ১২
৭. পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৮. পদের নাম: টেকনিশিয়ান (ইলেকট্রনিকস)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
৯. পদের নাম: টেকনিশিয়ান (রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং)
পদসংখ্যা: ০১
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
১০. পদের নাম: জুনিয়র মেকানিক
পদসংখ্যা: ৭৬
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। ৭, ৮ ও ৯ নম্বর পদে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা https://nememw.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতাসহ আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।
আবেদন ফি: ১ থেকে ৬ নম্বর পদের জন্য আবেদন ফি ১৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা; ৭ থেকে ১০ নম্বর পদের জন্য আবেদন ফি ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য আবেদন ফি ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।












