বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক (সাধারণ)’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ১০৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কম বা বেশি হতে পারে। আগ্রহী প্রার্থীরা ৩০ মার্চ থেকে অনলাইনে আবেদন করতে পারছেন।
যোগ্যতা
আবেদনকারীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়া এসএসসি থেকে পরবর্তী স্তরের পরীক্ষাগুলোর অন্তত দুটিতে থাকতে হবে প্রথম বিভাগ বা সমমানের জিপিএ। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা
প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ জন্মতারিখ ২ ডিসেম্বর ১৯৯৩ থেকে ২৮ এপ্রিল ২০০৫-এর মধ্যে হতে হবে।
বেতন ও সুযোগ–সুবিধা
নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০–৫৩,০৬০ টাকা) বেতন পাবেন। এর সঙ্গে সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধাও দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের (erecruitment.bb.org.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি ও সময়সীমা
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আবেদন শুরু হয়েছে ৩০ মার্চ ২০২৬ থেকে এবং আবেদন করা যাবে ২৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও শর্তাবলি বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।












