এএসআই (নিরস্ত্র) পদে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আবেদন গ্রহণ ২৮ এপ্রিল সকাল ১০টায় শুরু হয়ে, চলবে ২৭ মে ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পদের নাম: এএসআই (নিরস্ত্র)
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা
গ্রেড: ১৪
বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ২২ বছর। বিশেষ কোটায় সর্বোচ্চ ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ-৩.৫/সমমান)। এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ-৩.৫/সমমান)। কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ প্রার্থীদের জন্য:
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৬ ইঞ্চি বা ১.৬৭৬৪ মিটার
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি বা ০.৮১২১ মিটার এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি বা ০.৮৬৩৬ মিটার।
নারী প্রার্থীদের জন্য:
উচ্চতা: কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি বা ১.৬২৫৬ মিটার।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্তা গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের দুই ধাপে আবেদন করতে হবে। প্রথম ধাপে প্রার্থীকে http://police.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সফলভাবে আবেদন ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি User ID পাবেন। এরপর দ্বিতীয় ধাপে প্রার্থীকে তার User ID ব্যবহার করে কমপক্ষে ৪৮ টাকা ব্যালান্স রয়েছে, এমন টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি এসএমএস প্রেরণ করতে হবে।
প্রথম এসএমএস: ASI User ID লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে; এরপর
দ্বিতীয় এসএমএস: ASI Yes PIN Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন।









