হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বড় নিয়োগ, আজই আবেদনের শেষ দিন

চাকরি ডেস্ক
২৭ আগস্ট ২০২৬, ০৯:২৫আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ০৯:২৫

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে ৭ ক্যাটাগরিতে মোট ৫৭৫টি পদে নিয়োগের জন্য প্রকাশিত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আজই শেষ দিন। আগ্রহী প্রার্থীরা বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় তিনটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ৩৭৮ জন অডিটর নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল গ্রেড-১১ অনুযায়ী ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা।

এ ছাড়া গ্রেড-১৩-এ ২ জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

গ্রেড-১৬-এ ৯২ জন জুনিয়র অডিটর, ৪ জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এবং ২ জন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। এসব পদের বেতন স্কেল ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।

গ্রেড-১৯-এ ৪০ জন সর্টার নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা। আর গ্রেড-২০-এ ৫৭ জন অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে।

অডিটর পদের আবেদন ফি সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা। ২ থেকে ৫ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ৬ ও ৭ নম্বর পদের জন্য ৫৬ টাকা ফি দিতে হবে। অনগ্রসর নাগরিকদের সব গ্রেডে চাকরির আবেদন ফি সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের শেষ সময় আজ ২৭ আগস্ট ২০২৬, বিকাল ৪টা।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৭ ডিসেম্বর ২০২১ তারিখের বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছিলেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
হাতবোমা বিস্ফোরণে উড়ে গেছে পরিত্যক্ত ঘর, এলাকায় আতঙ্ক
১০:০৪ এএম
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
৯/১১ হামলার ২৫ বছর পর সামরিক আদালতের মুখোমুখি সেই ‘মাস্টারমাইন্ড’
১০:০৩ এএম
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য
১০:০১ এএম
হাজার কোটি টাকা খরচের পরও কেন মেলেনি সুফল?
ভবদহের জলাবদ্ধতাহাজার কোটি টাকা খরচের পরও কেন মেলেনি সুফল?
১০:০১ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
প্রকৃতি রক্ষার সঙ্গে পর্যটনে ক্যারিয়ার, হতে পারেন সাসটেইনেবল ট্যুরিজম কনসালটেন্ট
প্রকৃতি রক্ষার সঙ্গে পর্যটনে ক্যারিয়ার, হতে পারেন সাসটেইনেবল ট্যুরিজম কনসালটেন্ট
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
খুলনায় জব ফেয়ার: কপাল খুললো ২৮৫ বেকার যুবকের
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন
দক্ষ করপোরেট কমিউনিকেটর কীভাবে হবেন, ক্যারিয়ারের ভবিষ্যৎ কেমন
সৈনিক নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
সৈনিক নিয়োগ দেবে সেনাবাহিনী, আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন