জনবল নেবে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল

চাকরি ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০

ফ্রন্ট অফিস বিভাগে জনবল নেবে রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। প্রতিষ্ঠানটিতে ‘ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট’ পদে বাংলাদেশের নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে। 

পদের নাম ও যোগ্যতা

প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকার ফ্রন্ট অফিস বিভাগে ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট পদে আবেদন করতে হলে যেকোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। পাশাপাশি কোনও খ্যাতনামা হোটেল, হাসপাতাল বা জাতীয় সংস্থায় সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীর বয়স ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। তবে যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও অভিজ্ঞতার সীমা শিথিলযোগ্য।

যেসব দক্ষতা থাকতে হবে

আবেদনকারীকে মাঝারি শ্রেণির যানবাহন চালনার বৈধ পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা ও লেখায় ভালো দক্ষতার পাশাপাশি নিজস্ব নেটওয়ার্কিং ক্ষমতা থাকতে হবে। চাপের মধ্যে কাজ করার মানসিকতা এবং চমৎকার ব্যক্তিত্বও এ পদের জন্য প্রয়োজন।

প্রধান দায়িত্ব

ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েট হিসেবে হোটেলের অতিথিদের নিরাপদ, সময়ানুযায়ী ও পেশাদার পরিবহন সেবা নিশ্চিত করতে হবে। বিমানবন্দর ট্রান্সফার, অতিথিদের পিক-আপ ও ড্রপ-অফের কাজ সমন্বয় করাও দায়িত্বের মধ্যে থাকবে।

এ ছাড়া গাড়ির জ্বালানি, তেল, ব্যাটারি ও টায়ারের অবস্থা নিয়মিত পরীক্ষা করতে হবে এবং যানবাহন পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে নির্ধারিত মান বজায় রাখতে হবে। ট্রাফিক পরিস্থিতি, স্থানীয় রুট ও দর্শনীয় স্থান সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকতে হবে। গাড়ি ব্যবহারের তথ্য, মাইলেজ ও জ্বালানির সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী যোগ্য প্রার্থীদের সম্প্রতি তোলা ছবি সংযুক্ত করে পূর্ণাঙ্গ সিভি ও আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন ডাকযোগে, সরাসরি অথবা ই-মেইলের মাধ্যমে করা যাবে।

ডাকযোগে বা সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা: পিপল অ্যান্ড কালচার ডিপার্টমেন্ট, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা-১২১৫।

ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠাতে হবে [email protected] ঠিকানায়।

আবেদনের শেষ সময়

নির্দিষ্ট বেতনের এ পদে আবেদন করার শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৪টা ৩০ মিনিট। নির্ধারিত সময়ের পর কোনও আবেদন গ্রহণ করা হবে না।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বদলে গেলো ইউরেলের নাম, ইউরোপ ভ্রমণে বাংলাদেশিদের কী জানা দরকার
বদলে গেলো ইউরেলের নাম, ইউরোপ ভ্রমণে বাংলাদেশিদের কী জানা দরকার
০৯:৩০ এএম
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
নতুন মিক্সড রিয়েলিটি হেডসেট আনছে মেটা?
০৯:২০ এএম
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
মধ্যপ্রাচ্য সংকটে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সুরক্ষায় একসঙ্গে কাজ করবে ব্রিকস
০৯:১৮ এএম
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
মুখের কালচে দাগ কমাতে ঘরোয়া রূপচর্চা
০৯:১০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
বিজিবির সিপাহী পদে পুরুষ ও নারী প্রার্থী নিয়োগে বিজ্ঞপ্তি
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
পল্লি বিদ্যুতে চাকরি, একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
জনবল নেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়, ৮ অক্টোবরের মধ্যে আবেদন
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসে ৮৬ জনের নিয়োগ, লাগবে না আবেদন ফি
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ জনের নিয়োগ , এসএসসি পাসেই আবেদন
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ জনের নিয়োগ , এসএসসি পাসেই আবেদন