বিমানসেনা নিয়োগ দেবে বিমান বাহিনী, আবেদনের বাকি ৩ দিন

চাকরি ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০টি ক্যাটাগরিতে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

১০ ক্যাটাগরিতে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা প্রশিক্ষক (পুরুষ), সাইফার অ্যাসিস্ট্যান্ট (পুরুষ), টেকনিক্যাল (পুরুষ ও মহিলা), নন-টেকনিক্যাল (পুরুষ), এমটিওএফ (পুরুষ), প্রভোস্ট (পুরুষ ও মহিলা), চিকিৎসা সহকারী (পুরুষ ও মহিলা), পিএফঅ্যান্ডডিআই (পুরুষ ও মহিলা), আইটি সহকারী (পুরুষ) এবং জিসি (গ্রাউন্ড কমব্যাটিয়ার্স) (পুরুষ) পদে নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষা প্রশিক্ষক পদে আবেদন করতে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন, ব্যবস্থাপনা অথবা ইংরেজি বিষয়ে স্নাতক ডিগ্রি বা সম্মান থাকতে হবে। স্নাতক পর্যায়ে ন্যূনতম ৩০০ নম্বরের বিষয় এবং সিজিপিএ কমপক্ষে ২.৫০ থাকতে হবে।

সাইফার অ্যাসিস্ট্যান্ট পদে বিএসসি, বিকম, বিএ বা সমমানের সম্মান ডিগ্রিতে ন্যূনতম সিজিপিএ ২.৫০ থাকতে হবে। কম্পিউটার ও আইটি বিষয়ে প্রশিক্ষণ ও সনদধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্যান্য ট্রেডে পদভেদে এসএসসি, স্নাতক, বিএ, বিকম বা বিএসসি পাসের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

বয়সসীমা

পদভেদে প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। সাধারণ ট্রেডগুলোর ক্ষেত্রে ১৫ মার্চ ২০২৭ তারিখে বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৮ বছর। এমটিওএফ ট্রেডে সর্বোচ্চ বয়স ২৪ বছর এবং নির্দিষ্ট যোগ্যতার চিকিৎসা সহকারী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ২৬ বছর।

প্রশিক্ষণকালীন বেতন

বিমানসেনা পদে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন ৯ হাজার টাকা। তবে শিক্ষা প্রশিক্ষক ও সাইফার অ্যাসিস্ট্যান্ট ট্রেডে প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন ২২ হাজার টাকা। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুযায়ী পদভেদে মূল বেতন ও প্রযোজ্য ভাতাদি দেওয়া হবে।

সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন

বাংলাদেশের সব জেলার যোগ্য নাগরিকরা এসব পদে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

আবেদন শুরু ২০ সেপ্টেম্বর

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে এবং শেষ হবে ২৬ সেপ্টেম্বর ২০২৬। আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর নির্ধারিত নিয়োগ পোর্টালে। আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

যেভাবে আবেদন

আবেদন করতে joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Application Form নির্বাচন করতে হবে। এরপর পছন্দের পদ নির্বাচন করে ব্যক্তিগত, শিক্ষাগত ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। নির্দেশনা অনুযায়ী ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন শেষে Applicant’s Copy ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

পরীক্ষার সময় যেসব কাগজ লাগবে

নির্বাচনী পরীক্ষার সময় প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, মার্কশিট ও প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে। বয়স ১৮ বছরের কম হলে অভিভাবকের সম্মতিপত্রও প্রয়োজন হবে। এছাড়া জাতীয়তা ও চারিত্রিক সনদ, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং নির্ধারিত সংখ্যক ছবি জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

বাংলাদেশ বিমান বাহিনীতে বিমানসেনা নিয়োগে অনলাইনে আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। শেষ সময়ের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তি দেখনু...

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
দুই মিনিটের ব্রাশেই ত্বকে ফিরবে সতেজতা
দুই মিনিটের ব্রাশেই ত্বকে ফিরবে সতেজতা
০৯:১০ এএম
মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
মাদক সেবনের অভিযোগে রুয়েটের ৪ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার
০৯:০০ এএম
বুকারের সংক্ষিপ্ত তালিকায় দুই সাবেক বিজয়ী
বুকারের সংক্ষিপ্ত তালিকায় দুই সাবেক বিজয়ী
০৯:০০ এএম
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
আফগানিস্তান প্রিমিয়ার লিগে নাম লেখালেন তাসকিন
০৯:০০ এএম
চাকরি বিভাগের সর্বশেষ
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
জিপিএফে সর্বোচ্চ ১৩ শতাংশ মুনাফা পাবেন সরকারি চাকরিজীবীরা
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
নৌপরিবহন মন্ত্রণালয়ে ৩৫ পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
প্রাণিসম্পদ অধিদফতরে ৫৩৮ পদে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন 
৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন
৫০০ জনকে নিয়োগ দেবে আড়ং, এইচএসসি পাসেই আবেদন
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
বিভিন্ন পদে ৩০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট