বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) ৩৬টি ক্যাটাগরির পদে ৭৫৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি ৩০ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছে।
যোগ্যতা ও বয়স
এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, বিএসসি (ইঞ্জিনিয়ারিং), এমবিবিএস ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বাংলাদেশের সব জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন করতে হবে টেলিটকের http://bogmc.teletalk.com.bd/ এই ওয়েবসাইটে ।
পুরো বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।