প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২৬, ১৯:০৩ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ২১:৩৬

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সব শূন্য পদ দ্রুত পূরণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সুপারিশ করা হয়। 

বুধবার (৭ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, লুৎফর রহমান খান আজাদ, মো. আব্দুস সালাম, মো. সাদিক রিয়াজ, মো. ইলিয়াস মোল্লা, মো. মোক্তার আলী এবং মাহফুজা হান্নান অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদফতর, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, শিশু কল্যাণ ট্রাস্ট, প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্য অর্থবছরের খাতওয়ারি বিভাজন ও ব্যয় পরিকল্পনা এবং খাতওয়ারি বাজেট ও ব্যয় বিভাজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়।

বৈঠকে উপস্থাপিত বিষয়ের ওপর আলোচনায় অংশ নিয়ে কমিটির সদস্যরা দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর সুপারিশ করেন। এ ছাড়া প্রাথমিক শিক্ষা স্তরে নৈতিক শিক্ষা বাধ্যতামূলকভাবে চালু করারও সুপারিশ করেছে কমিটি।

প্রাথমিক বিদ্যালয়ে চলমান ফিডিং কার্যক্রমে সঠিক মান ও শিশুদের পুষ্টি নিশ্চিত করারও সুপারিশ করা হয়। একই সঙ্গে ফিডিং কার্যক্রমে মান নিশ্চিত না হলে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিটি।

বৈঠকে বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট যাতে সঠিকভাবে বাস্তবায়নের সুপারিশ করা হয়। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয় চালু থাকা অবস্থায় বিদ্যালয়ের কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের জন্য কমিটির সব সদস্যকে পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএমএ/ইউএস/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
১১:০৯ পিএম
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
প্রয়োজনে ফের পূর্বপ্রস্তুতিমূলক হামলা, শত্রু দেশকে ইরানি সেনাবাহিনীর হুঁশিয়ারি
১১:০৫ পিএম
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
দেশজুড়ে বাজারে অভিযান, ১১ লাখ টাকা জরিমানা
১০:২৮ পিএম
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
রোহিঙ্গাদের সহায়তায় ১৫৫ কোটি টাকা দিলো অস্ট্রেলিয়া
১০:২৩ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
এইচআর বিভাগে বিনিয়র অফিসার নেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়
বুয়েটে ৪৯ জনের নিয়োগ, আবেদনের শেষ সময় ১১ নভেম্বর
বুয়েটে ৪৯ জনের নিয়োগ, আবেদনের শেষ সময় ১১ নভেম্বর
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
কর অঞ্চল-রংপুরে ৩৬ জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৫ জেলার প্রার্থীরা
কর অঞ্চল-রংপুরে ৩৬ জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৫ জেলার প্রার্থীরা
বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক নেবে বিটিভি
বাংলা ও ইংরেজি সংবাদ পাঠক নেবে বিটিভি