ব্যাংক এশিয়ায় নিয়োগ, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

চাকরি ডেস্ক
১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬ আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫৬

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্যাংক এশিয়া পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ট্রেইনি অফিসার থেকে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগ দেবে। ১২ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদ ও যোগ্যতা

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটির জন্য যেকোনও বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ প্রচলিত অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা প্রয়োজন।

প্রার্থীদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও আগ্রহীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদনের সুযোগ পাবেন। 

বেতন ও অন্যান্য সুবিধা

এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থল হবে অফিসভিত্তিক এবং কর্মস্থল নির্দিষ্ট করা হয়নি। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বয়সসীমা উল্লেখ করা হয়নি। 

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ও নিয়োগের বিস্তারিত তথ্য জানতে এই লিংকে প্রবেশ করুন।

- আবেদন শুরু: ১২ অক্টোবর ২০২৬

- আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬

প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.bankasia-bd.com 

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
সালমান খানের সঙ্গে চাঁদনীর হ্যান্ডশেক, তারপর ৭দিন কী করেছিলেন নায়িকা
০১:৩৫ পিএম
সরকারের অর্থনৈতিক নীতিতে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
সরকারের অর্থনৈতিক নীতিতে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী
০১:৩৩ পিএম
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে যুক্ত হলো নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাজ করবে যেভাবে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে যুক্ত হলো নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা, কাজ করবে যেভাবে
০১:৩১ পিএম
বাংলাদেশকে হতাশ করে খেলছে আফগানিস্তান
বাংলাদেশকে হতাশ করে খেলছে আফগানিস্তান
০১:২৫ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
ইস্টার্ন ব্যাংকে নিয়োগ, আবেদন অনলাইনে  
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অনশনে ৮৩ প্রার্থী
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কর অঞ্চল-৩ ঢাকায় ৪৭ জনের নিয়োগ, আবেদন শুরু ১২ অক্টোবর 
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
প্রশ্নফাঁসে স্থগিত যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা