বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এজেন্ট ব্যাংকিং বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ব্যাংক রিপ্রেজেন্টেটিভ’ পদে কর্মী নেবে। এ পদে আবেদন শুরু হয়েছে ১২ অক্টোবর থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা
- প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
- পদের নাম: ব্যাংক রিপ্রেজেন্টেটিভ
- বিভাগ: এজেন্ট ব্যাংকিং
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
- অভিজ্ঞতা: ছয় মাসের বেশি অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীদের ইংরেজিতে সাবলীল হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষতা, অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারের সক্ষমতা থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক ৩১ হাজার টাকা বেতন পাবেন। এটি পূর্ণকালীন চাকরি। কর্মস্থল অফিসভিত্তিক এবং দেশের যেকোনো স্থানে হতে পারে। এ ছাড়া ইস্টার্ন ব্যাংকের পিপল ম্যানেজমেন্ট পলিসি অনুযায়ী অন্যান্য প্রযোজ্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতি ও নিয়োগের বিস্তারিত শর্ত জানতে এই লিংকে প্রবেশ করুন।
- আবেদন শুরুর তারিখ: ১২ অক্টোবর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানের ওয়েবসাইট: www.ebl.com.bd