পেট্রোবাংলায় ৭৫৩ জনের নিয়োগ, আবেদন চলছে

চাকরি ডেস্ক
২৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৯ আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৫:৫৯

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনে (পেট্রোবাংলা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পেট্রোবাংলা ও এর আওতাধীন ১২টি প্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে মোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে। নবম ও দশম গ্রেডের এসব পদে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ১৭ নভেম্বর, ২০২৬ পর্যন্ত। 

কোন যোগ্যতায় আবেদন

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে এইচএসসি, ডিপ্লোমা, স্নাতক, বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। বিভিন্ন পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার শর্ত রয়েছে। আবেদনকারীদের বয়স ২০২৬ সালের ১ সেপ্টেম্বর তারিখে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। 

বেতন ও গ্রেড

পদভেদে নবম ও দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। নবম গ্রেডের বেতন স্কেল ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা এবং দশম গ্রেডের বেতন স্কেল ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা। 

আবেদন ফি

সাধারণ প্রার্থীদের আবেদন ফি ও সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। 

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের পেট্রোবাংলার নিয়োগসংক্রান্ত টেলিটক https://petrobangla.org.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় তথ্য, ছবি ও স্বাক্ষর নির্ধারিত নিয়মে আপলোড করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার পর আবেদনকারীর কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদনের সময়সীমা

অনলাইনে আবেদন শুরু হয়েছে ১৮ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর ২০২৬ বিকাল ৫টা। বিস্তারিত তথ্য, পদভিত্তিক যোগ্যতা ও নিয়োগের শর্ত জানতে পেট্রোবাংলার ওয়েবসাইট দেখুন।

/আইএএম/
আজ আবেদনের শেষ দিন যে সকল চাকরির
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
বিনামূল্যে গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ
০৪:৪৭ পিএম
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুতি হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
০৪:৪২ পিএম
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো তিনজনের, নতুন ভর্তি ১২৯৯
০৪:৩৭ পিএম
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
এনসিপি পুরোপুরি জামায়াতের পেটে ঢুকে গেছে: আবু হানিফ
০৪:২৪ পিএম
চাকরি বিভাগের সর্বশেষ
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
সিআইডিতে ১৮ পদে নিয়োগ, আবেদন করবেন যেভাবে
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
চার পদে জনবল নিচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
৪৯তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬১৩ প্রভাষকের পদায়ন, এ মাসেই যোগদান
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন
যুব উন্নয়নের সেই পরীক্ষায় উত্তীর্ণ ৫ হাজার ৩৮৬ জন