বেসরকারি প্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপে ট্রেইনি ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ২৩ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও যোগ্যতা
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেইনী ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোকবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এ পদে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। আবেদন করতে প্রার্থীদের গ্লাস অ্যান্ড সিরামিক টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।
এ ছাড়া কাচ উৎপাদন ও কাটিং প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতাও প্রয়োজন। পদটির জন্য এক থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির ধরন ও কর্মস্থল
পদটি পূর্ণকালীন এবং কর্মক্ষেত্র কারখানা। নির্বাচিত প্রার্থীদের হবিগঞ্জের মাধবপুরে কাজ করতে হবে। এ পদে বয়সসীমা উল্লেখ করা হয়নি।
বেতন ও অন্যান্য সুবিধা
নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের আকিজ বশির গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতিতে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য এখানে ক্লিক করুন। প্রতিষ্ঠানের ওয়েবসাইট: akijbashir.com।
আবেদনের শেষ সময়
আকিজ বশির গ্রুপের এ পদে আবেদন করা যাবে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।