চাঁদ নেমেছে জলে!

জার্নি ডেস্ক
০৯ আগস্ট ২০১৮, ২৩:৫৯আপডেট : ১০ আগস্ট ২০১৮, ১৬:২০

চাঁদ নেমেছে জলে! চাঁদ নেমেছে জলে! ওপরের ছবিতে তাকালে এক ঝটকায় সত্যি সত্যি চাঁদই মনে হবে! আদতে এটি একটি সেতু। চাঁদের মতো দেখতে বলে এর নাম ‘মুন ব্রিজ’। ইতালির কোমাচিনো শহরে অর্ধচন্দ্রাকৃতির সেতুটি নজর কাড়ে সব পর্যটকের।

রোমান সাম্রাজ্যের অন্যতম নিদর্শন মুন ব্রিজ তৈরি হয়েছে পথচারীদের পারাপারের জন্য। এতকাল পরেও এটি টিকে আছে ইতিহাসের সাক্ষী হয়ে।

পাথর দিয়ে তৈরি এ সেতুর পুরোটাই ধনুকের মতো বাঁকানো। এতই বাঁকা যে এর নিচের দিকে তৈরি হয়েছে একটি অর্ধেক চাঁদের আকৃতি। সন্ধ্যার দিকে শহরের অন্যান্য স্থানের মতো সেতুটির নিচেও আলো জ্বলে ওঠে। সেখানে রয়েছে কৃত্রিম লাইটের ব্যবস্থা।

বাতি জ্বলে উঠলেই স্বচ্ছ জলে ‘মুন ব্রিজ’ খুঁজে পায় নামের সার্থকতা। রঙেও চন্দ্রের সঙ্গে মিল আছে এর। দূর থেকে যেকোনও পথচারীর কাছে জলে ভেসে থাকা একটি চাঁদই মনে হবে সেটি।

/এনএন/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী