‘দঙ্গল’ তারকা ফাতিমা সানা শেখ মন ভরে বেড়িয়েছেন তুরস্কে। ভক্তদের জন্য ফ্রেমে বাঁধাই করে রাখার মতো কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। এসব ছবি দেখলে সবারই ইউরোপের দেশটিতে ঘুরতে যেতে লোভ জাগবে!
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত বিখ্যাত নীল মসজিদ ও হাজিয়া সোফিয়া জাদুঘর ঘুরে দেখে ফাতিমার অনুভূতি, ‘চোখধাঁধানো।’ একটি ছবিতে ক্যামেরায় হাসিখুশি ভঙ্গিতে তাকাতে দেখা গেছে তাকে।
ইনস্টাগ্রামে তুরস্ক থেকে শেয়ার করা বেশিরভাগ ছবিতেই ফাতিমার মাথায় টুপি। সাদাসিধে পোশাক পরেই ঘুরে বেড়িয়েছেন তিনি। সঙ্গে ছিলেন আপন বড় ভাই।
শিল্পীর তুলিতে আঁকা চিত্রকর্মের মতো একটি জায়গায় ফাতিমাকে দেখে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
ইস্তাম্বুলের তাকসিমে চিত্রশিল্পী ফ্রিদা কালহোর প্রতিকৃতিতে সাজানো পোশাক পরে যান মহারাষ্ট্রের এই তরুণী।
কাপাদোকিয়া এলাকায় ফাতিমার তোলা বেশ কয়েকটি ছবি মুগ্ধকর। কয়েকজন আগন্তুক, পথের ধারের যন্ত্রসংগীত শিল্পী আর বিড়ালের ছবি তুলেও শেয়ার করেছেন ২৬ বছর বয়সী এই তারকা।
সুপারস্টার আমির খানের সঙ্গে ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে রাতারাতি খ্যাতি পেয়েছেন ফাতিমা সানা শেখ। ‘থাগস অব হিন্দোস্তান’-এ দক্ষ তীরন্দাজের ভূমিকায় দেখা গেছে তাকে।
সূত্র: এনডিটিভি








