৬১ জন পর্যটক নিয়ে বাংলাদেশে আসছে বিলাসবহুল ‘সিলভার ডিসকোভারার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৯, ২২:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:০৭

৬১ জন পর্যটক নিয়ে বাংলাদেশে আসছে বিলাসবহুল ‘সিলভার ডিসকোভারার’ বাংলাদেশে আসছে আন্তর্জাতিক পর্যটকবাহী বিলাসবহুল ভ্রমণতরী ‘সিলভার ডিসকোভারার’। ৬১ জন পর্যটক নিয়ে ভারতের চেন্নায় থেকে যাত্রা শুরু করে এটি। বাংলাদেশের সুন্দরবনে রবিবার (২৭ জানুয়ারি) পৌঁছাবে জাহাজটি। এরপর মিয়ানমারের ইয়াঙ্গুনে গিয়ে শেষে হবে এই ভ্রমণতরীর যাত্রা।

বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ট্যুর অপারেটর ছাড়াও জাহাজটি পরিচালনার দায়িত্বে আছে ডেনমার্কের পাগমার্ক। যৌথ এই আয়োজনে অংশীদার বাংলাদেশের ট্যুর অপারেটর জার্নি প্লাস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী তৌফিক রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, রবিবার ক্রুজশিপটি ৬১ জন বিদেশি পর্যটক নিয়ে মোংলা বন্দরে নোঙর করবে। এরপর তিন দিন পর্যটকরা সুন্দরবনে বেড়াবেন। ৩১ জানুয়ারি পর্যটকদের নিয়ে যাওয়া হবে মহেশখালীতে।

প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের সামনে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন উপস্থাপন করা হবে বলে জানান তৌফিক রহমান। তিনি বলেন, ‘প্রথমে সুন্দরবনের বেশ কয়েকটি স্পট ঘুরে দেখবেন পর্যটকরা। এর মধ্যে রয়েছে হিরণ পয়েন্ট, ধাংমারী ডলফিন অভয়ারণ্য, চরপুটিয়া, টিকোনা দ্বীপ ও আলোরকল ফিশারম্যান কলোনি। মহেশখালীতে থাকবে জেলেদের গ্রাম, রাখাইন সম্প্রদায়ের নাচ, গানের আয়োজন।’

জানা গেছে, ‘সিলভার ডিসকোভারার’ ভ্রমণে প্রত্যেক পর্যটকের খরচ হবে ২ লাখ ৯৩ হাজার টাকা। সুইমিং পুল, বারসহ আধুনিক হোটেলের সব সুবিধা রয়েছে এই জাহাজে। এটি ৩১ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুনের উদ্দেশে রওনা দেবে। ফের ইয়াঙ্গুন থেকে বাংলাদেশ হয়ে চেন্নাই ফিরে যাবে ‘সিলভার ডিসকোভারার’।

২০১৭ সালে জাহাজটি ১৭টি দেশের পর্যটক নিয়ে দু’বার বাংলাদেশে এসেছিল।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের