আমেরিকার ডিজনি পার্কগুলোতে নিষিদ্ধ হচ্ছে ধূমপান

জার্নি ডেস্ক
২৯ মার্চ ২০১৯, ১৯:৪৭আপডেট : ২৯ মার্চ ২০১৯, ১৯:৪৭

ফ্লোরিডার অরল্যান্ডোতে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড’স ম্যাজিক কিংডম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ও ক্যালিফোর্নিয়ায় ডিজনির থিম পার্কগুলোর অভ্যন্তরে আগামী ১ মে থেকে ধূমপান ও ইলেক্ট্রনিক সিগারেট নিষিদ্ধ। একই সঙ্গে বড় আকারের স্ট্রলার (শিশুদের বহনের ট্রলি) নিয়ে এসব চিত্তবিনোদনের স্পটে যাওয়া যাবে না। বৃহস্পতিবার (২৮ মার্চ) এই ঘোষণা দিয়েছে ডিজনি কর্তৃপক্ষ।

আমেরিকার ডিজনি পার্কগুলোতে প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে বিপুল দর্শনার্থীর সমাগম হয়। এবার তাদের সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ ৩১ মে ক্যালিফোর্নিয়ায় অ্যানাহাইমের ডিজনিল্যান্ডে ও ২৯ আগস্ট ফ্লোরিডার অরল্যান্ডোতে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে চালু হবে ১৪ একর জায়গার ওপর গড়ে তোলা “স্টার ওয়ারস: গ্যালাক্সি’স এজ”। তাদের সামাল দিতেই ধূমপান ও বড় স্ট্রলার নিষিদ্ধের পদক্ষেপ নেওয়া হলো।

ডিজনি কর্তৃপক্ষ এক ব্লগ পোস্টে জানিয়েছে, ধূমপানে নিষেধাজ্ঞার অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড, ডিজনিল্যান্ড থিম পার্ক, ওয়াটার পার্কস, ইএসপিএন ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টস কমপ্লেক্স ও ডাউনটাউন ডিজনির স্মোকিং এরিয়া সরিয়ে ফেলা হচ্ছে। অবশ্য পার্কের বাইরে ও ডিজনি রিসোর্ট হোটেলস ও ডিজনি স্প্রিংসের নির্দিষ্ট এলাকায় ধূমপান করা যাবে।

স্টার ওয়ারস: গ্যালাক্সি’স এজ ডিজনির একজন মুখপাত্র বলেন, ‘আমাদের আকর্ষণীয় আয়োজন বাড়ছে, ফলে অতিথিদের দারুণ অভিজ্ঞতা উপহার দিতে এমন পদক্ষেপ নিতে হলো। ভিড় হ্রাসের মাধ্যমে পার্কে তাদের বেড়ানো উপভোগ্য করে তুলতে চাই আমরা।’

ডিজনির ভক্তদের ওয়েবসাইট অলইয়ারস ডট নেটের ডেব কোমার মন্তব্য, ধূমপান নিষিদ্ধ করার নতুন নীতি ইতিবাচক। তিনি বলেন, ‘স্ট্রলারের আকার সীমাবদ্ধ ও চাকাসহ স্ট্রলার নিষিদ্ধ করায় ট্রাফিক সমস্যা দূর হতে পারে। সেগুলোর কারণে হাঁটাচলায় অসুবিধা, শিশুদের হোঁচট খাওয়া, প্রবেশপথের লাইনে জায়গা কম থাকা প্রভৃতি সমস্যা সৃষ্টি হয়। তবে নতুন নিয়ম নিয়ে দর্শনার্থীদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ অনেকে প্রয়োজনীয় মাপের স্ট্রলারই ব্যবহার করেন।’

স্ট্রলার ও ধূমপানের ব্যাপারে কড়াকড়িকে ইতিবাচক হিসেবে দেখছেন ডেব কোমা, ‘আমি মনে করি, গ্যালাক্সি এজ দেখতে মানুষের ভিড়ে যেন কোনও সমস্যা সৃষ্টি না হয় সেজন্য ডিজনি এমন কৌশল বেছে নিয়েছে।’

জানা গেছে, ৩১ ইঞ্চি (৭৯ সেন্টিমিটার) চওড়া ও ৫২ ইঞ্চির (১৩২ সেন্টিমিটার) বড় স্ট্রলার পার্কের ভেতরে নেওয়া যাবে না। চাইলে নির্দিষ্ট মাপের স্ট্রলার ভাড়া নেওয়া যাবে। এক্ষেত্রে খরচ পড়বে প্রতিদিন ১৩-১৫ ডলার। অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড ডাবল স্ট্রলার ভাড়া দিয়ে থাকে।

শীতল জল কিংবা বরফও নিষিদ্ধ করেছে ডিজনি। পুনর্ব্যবহারযোগ্য আইস প্যাক থাকলেই কেবল পার্কের ভেতরে নেওয়া যাবে। এছাড়া পার্কের কুইক-সার্ভিস লোকেশন থেকে বিনামূল্যে বরফ মিলবে।

স্টার ওয়ারসের অন্তর্ভুক্তি উপলক্ষে এ বছরের জানুয়ারি থেকেই টিকিটের দাম বৃদ্ধি করে ডিজনিল্যান্ড কর্তৃপক্ষ। প্রতি টিকিটে গড়ে ৮ শতাংশ খরচ বেড়েছে দর্শনার্থীদের।

সূত্র: রয়টার্স

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম