পৃথিবীর কয়েকটি ব্যয়বহুল হোটেল-রিসোর্ট

জার্নি ডেস্ক
০৫ মে ২০১৯, ২৩:৩০আপডেট : ০৫ মে ২০১৯, ২৩:৪৩

হোটেল বা রিসোর্টের প্রতি রাতের ভাড়া কত হতে পারে? আর যাই হোক, ১ লাখ মার্কিন ডলার অর্থাৎ ৮৪ লাখ ৩৮ হাজার টাকা হতে পারে তা ক’জনই বা ভাববেন! ফিলিপাইনে নতুন চালু হওয়া বানওয়া প্রাইভেট আইল্যান্ডে এই আকাশচুম্বি ভাড়াই নেওয়া হচ্ছে। এখন বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল রিসোর্ট এটাই। অত্যন্ত ব্যয়বহুল এমন অনেক হোটেল-রিসোর্ট আছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কোনোটি আস্ত দ্বীপে একমাত্র ভিলা, আবার কোনোটি শুধুই তারকামানের একটি হোটেলের স্যুট। একঝলকে জেনে নিন সেগুলোর টুকরো তথ্য।

নেকার আইল্যান্ডের গ্রেট হাউস রুম ১. নেকার আইল্যান্ড: ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে রিচার্ড ব্র্যানসনের ব্যক্তিগত সম্পত্তি এটি। প্রতি রাতের ভাড়া ৭৭ হাজার ৫০০ মার্কিন ডলার।

প্রেসিডেন্ট উইলসন হোটেলের দ্য রয়েল পেন্টহাউস স্যুট ২. দ্য রয়েল পেন্টহাউস স্যুট: সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত প্রেসিডেন্ট উইলসন হোটেলের কক্ষ এটি। প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

দ্য মার্কের ফাইভ বেডরুম টেরেস স্যুট ৩. ফাইভ বেডরুম টেরেস স্যুট: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে দ্য মার্ক হোটেলের কক্ষটির প্রতি রাতের ভাড়া ৭৫ হাজার মার্কিন ডলার।

মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের পেন্টহাউস স্যুট ৪. পেন্টহাউস স্যুট: ফ্রান্সের কান শহরে অবস্থিত মার্টিনেজ গ্র্যান্ড হায়েট হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫৩ হাজার ২০০ মার্কিন ডলার।

ফায়েনা হোটেলের পেন্টহাউস ৫. পেন্টহাউস: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহরের ফায়েনা হোটেলের এই কক্ষের প্রতি রাতের ভাড়া ৫০ হাজার মার্কিন ডলার।

বাহামাসের মুশা কে আইল্যান্ড ৬. মুশা কে: ক্যারিবীয় অঞ্চলের দেশ বাহামাসে জাদুশিল্পী ডেভিড কপারফিল্ডের মালিকানাধীন ১৫০ একরের দ্বীপটিতে প্রতি রাতের ভাড়া ৪২ হাজার মার্কিন ডলার।

ফিজির লকালা আইল্যান্ডে হিলটপ ভিলা ৭. হিলটপ ভিলা: ফিজিতে লকালা আইল্যান্ডে অবস্থিত এই থাকার জায়গায় প্রতি রাতের ভাড়া ৪৫ হাজার মার্কিন ডলার।
সূত্র: ডেইলি মেইল

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম