এবার চট্টগ্রাম থেকে ফ্লাইট চালু করছে সালামএয়ার

জার্নি রিপোর্ট
০২ অক্টোবর ২০১৯, ০৯:০০আপডেট : ০২ অক্টোবর ২০১৯, ০৯:০০

সালামএয়ারের উড়োজাহাজ ওমানের বাজেট এয়ারলাইনস সালামএয়ার বন্দরনগরী চট্টগ্রাম থেকে মাস্কাটে সরাসরি ফ্লাইট চালু করলো। এটি বাংলাদেশে তাদের দ্বিতীয় রুট। গত বছরের সেপ্টেম্বরে ঢাকা থেকে মাস্কাটে ফ্লাইট চালু করে এই বিমান সংস্থা। খবর ট্রেড অ্যারাবিয়া নিউজ সার্ভিসের।

জানা গেছে, আগামী ৭ অক্টোবর সপ্তাহের চারদিন (সোম, বুধ, শুক্র ও রবিবার) চট্টগ্রাম-মাস্কাট রুটে চলাচল করবে সালামএয়ারের ফ্লাইট। মাস্কাট থেকে স্থানীয় সময় দুপুর ১টা ৫৫ মিনিটে ছেড়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে রাত ৮টা ৪৫ মিনিটে। ঢাকা থেকেও ওই চারদিন তাদের ফ্লাইট চলাচল করে।

সালামএয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্যাপ্টেন মোহাম্মদ আহমেদ বলেন, ‘ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে নতুন বিমান রুট চালু হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হবে। একইসঙ্গে দুই দেশের পর্যটন ও বাণিজ্য শিল্পের সম্প্রসারণে ভূমিকা রাখবে।’
দক্ষিণ এশিয়ায় এ নিয়ে ছয়টি রুটে যাত্রীসেবা দিচ্ছে বিমান সংস্থাটি। ঢাকা ও চট্টগ্রামের বাইরে নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের করাচি, মুলতান ও শিয়ালকোটে ফ্লাইট পরিচালনা করছে সালামএয়ার।

সালামএয়ারের অন্যান্য আন্তর্জাতিক রুটগুলো হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতারের দোহা, সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ, ইরানের তেহরান ও সিরাজ, সুদানের খারতু, মিসরের আলেক্সান্ড্রিয়া, কুয়েত, তুরস্কের ইস্তানবুল। এছাড়া অভ্যন্তরীণ রুটে মাস্কাট, সালালাহ ও সোহারে ফ্লাইট পরিচালনা করে এই এয়ারলাইনস।

/জেএইচ/
সম্পর্কিত
‘দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত’
বাংলাদেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের সেমিনার 
লাইসেন্স পেলো আকিজ বশির এভিয়েশন
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এনসিপির আলোচনা প্রসঙ্গে যা বললেন আসিফ মাহমুদ
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে কী আছে, কেন ট্রাম্পের নিশানায় এই পাহাড়
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
মিটফোর্ডে সোহাগ হত্যা: আদালতের প্রতি আসামির অনাস্থা বিষয়ে শুনানি ২৭ জুলাই
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
নারকোল্যাপসি চিকিৎসায় নতুন ওষুধের বৈশ্বিক অনুমোদন দিলো চীন
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার