নেপালের ইয়ালা অভিযানে যাচ্ছেন দুই পর্বতারোহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৫আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৮:৪৬

সংবাদ সম্মেলনে দুই পর্বতারোহী ও আয়োজকরা নেপালের ইয়ালা পাহাড় অভিযানে যাচ্ছেন বাংলাদেশের দুই পর্বতারোহী। তারা হলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী আসাদুজ্জামান ও স্থপতি হিবা শরাফ উদ্দিন। আগামী ২১ নভেম্বর যাত্রা শুরু করবেন তারা। ৫ ডিসেম্বর ইয়ালা পাহাড় জয় করার লক্ষ্য রয়েছে তাদের।

অভিযানের সম্পূর্ণ খরচ বহন করছে রোপফোর আউটডোর এডুকেশন। তাদের সহযোগিতা করছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

জানা গেছে, ইয়ালা পর্বত অভিযানে অংশ নিতে আগ্রহীদের জন্য একটি অডিশন অনুষ্ঠিত হয়েছে। এতে নাম নিবন্ধন করেন ৬৮ জন। তাদের মধ্য থেকে বাছাইকৃত ২৫ জন বাংলাদেশ বন বিভাগের অধীনে হাজারীখিল বন্যপ্রাণী অভয়ারণ্যে চার দিন ‘অভিযানের প্রস্তুতিমূলক প্রশিক্ষণ’ শীর্ষক ক্যাম্পে অংশগ্রহণ করেন। সেখান থেকে তিনজনকে নেপালের ইয়ালা পাহাড় অভিযানের জন্য নির্বাচন করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। তবে পরীক্ষা থাকায় টিভি উপস্থাপিকা নীল হুরেরজাহান নেপালে যেতে পারছেন না।

শুক্রবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রোপফোর আউটডোর এডুকেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মারুফা হক। তিনি বলেন, ‘বাংলাদেশের তরুণ-তরুণীদের জন্য গত বছর থেকে মিশন হিমালয় নামক একটি কার্যক্রম আয়োজন শুরু করেছি আমরা। এর ধারাবাহিকতায় এবার হতে যাচ্ছে মিশন হিমালয়-২০১৯।’

সংবাদ সম্মেলন শেষে পর্বতারোহী প্রশিক্ষক মীর সামসুল আলম বাবু নতুন অভিযাত্রীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা হস্তান্তর করেন।

/এইচএন/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম