২০২০ সালে ভ্রমণের জন্য যেসব দেশ নিরাপদ

জার্নি ডেস্ক
২২ নভেম্বর ২০১৯, ২১:৪১ আপডেট : ২২ নভেম্বর ২০১৯, ২২:১৩

আইসল্যান্ড সামনে ২০২০! নতুন বছরে ভ্রমণের পরিকল্পনা করছেন অনেকে। কিন্তু কোন কোন দেশে বেড়ানো নিরাপদ হবে তা নিয়ে মাঝে মধ্যে কিছুটা চিন্তা হওয়া অস্বাভাবিক নয়।

ইন্টারন্যাশনাল এসওএস নামে সিঙ্গাপুরভিত্তিক ভ্রমণ নিরাপত্তা সেবা সংস্থা আগামী বছরের নিরাপদ ও ঝুঁকিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে। এর নাম ট্রাভেল রিস্ক ম্যাপ। সংক্রামক রোগ ও রাজনৈতিক সহিংসতাসহ স্বাস্থ্য, ভ্রমণ নিরাপত্তা ও সুরক্ষা ঝুঁকিকে এর ভিত্তি করা হয়।

ইন্টারন্যাশনাল এসওএসের পূর্বাভাস, ২০২০ সালে উত্তর গোলার্ধে বেড়ানোই সবচেয়ে নিরাপদ। এ তালিকায় আছে ডেনমার্ক, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, স্লোভেনিয়া, সুইডেন, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ড।

ডেনমার্কের কোপেনহেগেন কম ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় আছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন ও ইউরোপের অনেক দেশ। স্বাস্থ্যে কম ঝুঁকিপূর্ণ হলো জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। 

সবচেয়ে বিপজ্জনক বলে মনে করা হচ্ছে আফগানিস্তান, ভেনেজুয়েলা, সিরিয়া, ইরাক, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, সোমালিয়া, লিবিয়া, নাইজেরিয়া। স্বাস্থ্যের দিক দিয়ে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হলো নাইজার, গিনি, সিয়েরা লিওন, লাইবেরিয়া, ইয়েমেন, ইরিত্রিয়া, দক্ষিণ সুদান ও উত্তর কোরিয়া। 
সড়ক নিরাপত্তায় ঝুঁকিতে থাকা দেশগুলো হলো থাইল্যান্ড, ভিয়েতনাম, বেলিজ, ডমিনিকান রিপাবলিক ও সৌদি আরব। 


স্লোভেনিয়ার পর্যটন স্পট লেক ব্লেড সূত্র: সিএনএন



/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
দেড় লাখ টাকা দিয়েও চেয়ারম্যান হতে পারেননি, ফাঁস করলেন সচিবসহ ছয়জনের নাম
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
এমপিওভুক্ত শিক্ষকদের বেতন স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়
হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
হ্যাকের শিকার ইউক্রেনের বিমান হামলার সতর্কতা অ্যাপ, ছড়ালো ভুয়া তথ্য
মুখে বরফ ঘষলেই ছোট হবে ওপেন পোরস, সত্যি নাকি মিথ?
মুখে বরফ ঘষলেই ছোট হবে ওপেন পোরস, সত্যি নাকি মিথ?
সর্বাধিক পঠিত
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
সঙ্গী খুঁজতে অবিবাহিতদের বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
এইচএসসি পাস করলো জেলা ছাত্রদল সভাপতির ছেলে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান