আটাবের নির্বাচনে সম্মিলিত ফোরাম বিজয়ী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৯, ১৬:১০আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪০

আটাবের নির্বাচনে বিজয়ীরা অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে মনসুর আহমদ কালামের নেতৃত্বাধীন আটাব সম্মিলিত ফোরাম পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে। ২৯টি পদের মধ্যে সব ক’টিতেই জিতেছে এই প্যানেল। প্রতিদ্বন্দ্বী প্যানেলে ছিল জিন্নুর আহমেদ চৌধুরী দিপুর নেতৃত্বাধীন আটাব গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট।
নির্বাচিত ২৯ জন হলেন– মনসুর আহমেদ কামাল (৭৮০ ভোট), মোতাহের হোসাইন বুলবুল (৭৭৫), মো. আবুল কাসেম (৭৬৭), এফআর করিম কাজল (৭৬৫), আজহারুল কবির চৌধুরী (৭৬৫), এইচ বি এম শোয়াবে রহমান (৭৪৭), নজির আহমেদ আজাদ (৭৪৬), মো. গিয়াস উদ্দিন (৭৪৫), গোলাম কিবরিয়া (৭৪৪), মাওলানা ফজলুর রহমান (৭৪৩), মোহাম্মদ জালাল উদ্দিন টিপু (৭৪২), মো. অলিউর রহমান (৭৪১), নির্মল চন্দ্র বৈরাগি ( ৭৩৯), মো. কাওসার হোসাইন আফরাদ (৭৩৯), মাহমুদুল হাসান (৭৩৯), গিয়াস উদ্দিন আহমেদ আমজাদ (৭৩৯), মো. মুসলেহ উদ্দিন (৭৩৭), মো. আবদুল খালেক (৭৩৬), মো. হেলাল (৭৩৪), মাহমুদুল হক পিয়ারু (৭৩২), আকবর আলী (৭৩০), মো. জিয়া উদ্দিন চৌধুরী (৭৩০), মো. মোকসেদুর রহমান (৭২৭), মো. জুনায়েদ গুলজার (৭২৫), মো. মাজহারুল হক ভূঁইয়া (৭১৪), মো. ফরহাদ গনি (৭১৯), মো. দেলাওয়ার হোসাইন ভূঁইয়া (৭১৪), মো. মোরশেদুল আলম (৭১৪), এ এস এম সাইফুল ইসলাম (৬৯৪)।
সংগঠনটির নির্বাচনি বোর্ডের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী গত শনিবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন।
সম্মিলিত ফোরামের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। গণতান্ত্রিক ঐক্যফ্রন্টের প্যানেলের প্রধান সমন্বয়ক ছিলেন সংগঠনটির বিদায়ী ও টানা তিন মেয়াদের সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব।

গত ১৪ ‍ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আটাবের তিনটি আঞ্চলিক কার্যালয়ে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভেন্যুগুলো হলো– রাজধানীর আগারগাঁওস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ ষোলশহর ২ নং গেটে অবস্থিত জিননুরাইন কনভেনশন সেন্টার ও সিলেটের জিন্দাবাজারের গ্যালারিয়া শপিং কমপ্লেক্স।

নির্বাচনে ভোটার ছিলেন আড়াই হাজারেরও বেশি। ২০১৯-২১ মেয়াদে ২৯ জন কার্যনির্বাহী সদস্যকে নির্বাচিত করেন ভোটাররা। এর মধ্যে কমিটিতে  ঢাকা জোনের ১৭ জন এবং চট্টগ্রাম ও সিলেটের ছয় জন করে থাকছেন। নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের মধ্য থেকেই সভাপতি ও মহাসচিবসহ পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে। 

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম