স্বাস্থ্যকর্মীদের সেবায় ব্যবহার হচ্ছে হ্যারি পটার বাস

জার্নি ডেস্ক
১৫ এপ্রিল ২০২০, ২০:১৭ আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ২০:১৭

হ্যারি পটার বাস ‘হ্যারি পটার’ ছবির দৃশ্য দিয়ে সাজানো কয়েকটি বাস সাধারণত ভক্তদের নিয়ে চলচ্চিত্র স্টুডিও ঘুরে বেড়ায়। কিন্তু করোনাভাইরাসের কারণে এখন লকডাউন চলছে। তাই যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবার (এনএইচএস) কর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দিতে ব্যবহার হচ্ছে এগুলো।

দক্ষিণ ইংল্যান্ডের মফস্বল শহর হার্টফোর্ডশায়ারের আবাসিক ও বাণিজ্যিক এলাকা লিভসডেনে ‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির বেশিরভাগ ছবির শুটিং হয়েছে। এসব স্টুডিও ঘুরে বেড়াতে পর্যটক ও স্থানীয়দের জনপ্রিয় মাধ্যম এই ডাবলডেকার।

‘হ্যারি পটার’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স ও বাস কোম্পানি গোল্ডেন ট্যুরস করোনাভাইরাসের কারণে লিভসডেনে তাদের কার্যক্রম বন্ধ রেখেছে। এর পরিবর্তে হার্টফোর্ডশায়ারের তিনটি স্থানে স্বাস্থ্যকর্মীদের সেবা দিতে তারা ব্যবহার করছে হ্যারি পটার বাস। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে।

হ্যারি পটার ছবির স্টুডিও এনএইচএস ট্রাস্টের ওয়াটফোর্ড জেনারেল, সেন্ট অলবানস সিটি এবং হেমেল হেম্পস্টিড হাসপাতালে প্রতিদিন স্থানীয় সময় ভোর ৬টা ও রাত সাড়ে ১০টায় স্বাস্থ্যকর্মীরা পরিবহন সেবা পাচ্ছেন।

এনএইচএস মনে করে, এটি জাদুকরি ভাবনা!ওয়েস্ট হার্টস হাসপাতালের এনএইচএস ট্রাস্টের পক্ষে পল দা গামা বলেন, ‘অসুস্থতা ও সেলফ-আইসোলেশনের কারণে আমাদের শ্রমশক্তি হ্রাস পেয়েছে। যেসব কর্মী সুস্থ আছেন তাদের পরিবহন সংকট রয়েছে। তারা যেন নিয়মিত কর্মস্থলে আসতে পারেন সেজন্য এই শাটল বাস সেবা সত্যিই খুব দরকার ছিল।’

হ্যারি পটার বাস গোল্ডেন ট্যুরসের ব্যবস্থাপক মিকেশ পালেনের কথায়, ‘ভ্রমণে বিধিনিষেধ থাকায় পর্যটক নেই। মানুষ এখন ঘরেই থাকছে। তাই এনএইচএস কর্মীদের বাস সেবা দিতে পেরে আমরা আনন্দিত।’

তথ্যসূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
সোহরাওয়ার্দী উদ্যানে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ৩ সাংবাদিক
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
রান-বন্যার ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ প্রোটিয়াদের
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
স্বামীকে কিডনি দিচ্ছেন স্ত্রী, বললেন ‘সে না থাকলে আমার বেঁচে থেকে লাভ কী’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
রাস্তায় পুলিশের প্রিজন ভ্যান থেকে যেভাবে পালালো ‘পিচ্চি রাজা’
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত