বিমানবন্দরের কার পার্কে ড্রাইভ-ইন চিত্রশালা

জার্নি ডেস্ক
০৯ জুন ২০২০, ১২:৪০আপডেট : ০৯ জুন ২০২০, ১৩:১৬

গাড়ি থেকে চিত্রকর্ম দেখার সুবিধা থাকায় আশেপাশে কোনও হট্টগোল নেই কোভিড-১৯ মহামারির কারণে অবরুদ্ধ অবস্থার (লকডাউন) মধ্যে ঘরের বাইরে দৈনন্দিন কার্যক্রম গাড়িতে বসে করতে বাধ্য হচ্ছে মানুষ। যেমন খাবার কেনা, চলচ্চিত্র উপভোগ করা (ড্রাইভ-ইন সিনেমা), এমনকি গির্জায় উপাসনা। এবার শুরু হলো ড্রাইভ-ইন চিত্রশালা। 
জার্মানির কোলন/বন বিমানবন্দরের একটি কার পার্ক হয়ে উঠেছে আর্ট গ্যালারি, যেখানে সাপ্তাহিক ছুটির দিন শিল্পীরা তাদের সৃষ্টিকর্ম তুলে ধরছেন। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে বিমানবন্দর থেকে দেওয়া ৩০০টি ট্রলি। বেশিরভাগ ফ্লাইট বন্ধ থাকায় কার পার্কে প্রচুর ফাঁকা জায়গা আছে।
বেশিরভাগ ফ্লাইট বন্ধ থাকায় কার পার্কে প্রচুর ফাঁকা জায়গা আছে ড্রাইভ-ইন চিত্রশালার আয়োজক শিল্পী ডিটার নসবম জানান, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে জার্মানিতে বড় পরিসরের ইনডোর প্রদর্শনীগুলো বাতিল হওয়ায় চিত্রশিল্পী ও ভাস্কররা হতাশ হয়ে পড়েছিলেন। এ অবস্থায় তাদের সহযোগিতার জন্য নতুন পন্থাটি বেছে নেওয়া হয়েছে।
শিল্পী ডিটার নসবম বলেন, ‘কার পার্কের ট্রলি দেখে আমাদের মনে হয়েছে এখানে ড্রাইভ-ইন চিত্রশালা হতে পারে। গাড়িতে বসে একেকটি চিত্রকর্ম দেখার জন্য যতটা দরকার তত উঁচু এসব ট্রলি। তবে বড় আকারের ছবিগুলো মেঝেতে রাখা হয়েছে। সবকিছু পরিকল্পনামাফিক করতে পেরে আমরা খুশি।’
অর্ধশত শিল্পী তুলে ধরেছেন প্রায় ৩০০ চিত্রকর্ম ও ভাস্কর্য গাড়ি থেকে চিত্রকর্ম দেখার সুবিধা থাকায় আশেপাশে কোনও হট্টগোল নেই। কার পার্কে চিত্রকর্ম দেখার জন্য প্রতিটি গাড়িকে ঘণ্টায় সাড়ে ৪ ইউরো (৪৩০ টাকা) গুনতে হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
পার্বত্য চট্টগ্রামে তিন কমিটি গঠন নিয়ে নাগরিক সমাজের উদ্বেগ
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
ভারী বৃষ্টিতে চীনের হাইনানে বন্ধ স্কুল ও পর্যটন কেন্দ্র
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে বিশ্ববিদ্যালয়কে চালিকাশক্তি করতে চায় ইউজিসি
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
প্রবাসীর কাছ থেকে ঘুষ নিয়ে ধরা খেলেন নির্বাচন কর্মকর্তা, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর