দুবাই ও লন্ডন ছাড়া সব আন্তর্জাতিক রুটে বিমানের ফ্লাইট বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২০, ১২:৫২ আপডেট : ০৩ জুলাই ২০২০, ১২:৫৩

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ করোনাভাইরাস মহামারির কারণে দুবাই ও লন্ডন ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক রুটে ৩০ জুলাই পর্যন্ত ফ্লাইট চালাবে না বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ম্যানচেস্টার রুটে ১৫ জুলাই পর্যন্ত এবং সিঙ্গপুর রুটে ৩১ আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় এই সংস্থার উড়োজাহাজ চলাচল করবে না। বিমানের অফিসিয়াল ওয়েবসাইটে এই তথ্য প্রকাশিত হয়েছে।

যদিও ১ জুলাই বিমান ঘোষণা দেয়, সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি রুটে আবারও ফ্লাইট চালু হতে যাচ্ছে। ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফ্লাইট শুরু হবে।
বিমান বাংলাদেশ জানিয়েছিল, ঢাকা-দুবাই রুটে সপ্তাহের সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে। ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহের মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার বিমান বাংলাদেশ যাত্রীসেবা দেবে।

কিন্তু ৩০ জুলাই পর্যন্ত দুবাই ও লন্ডন ছাড়া অন্য কোনও আন্তর্জাতিক রুটে ফ্লাইট না চালানোর ঘোষণায় আবুধাবি রুটের ক্ষেত্রে কী হবে তা নিয়ে যাত্রীদের মধ্যে সংশয় দেখা দিয়েছে। এ নিয়ে জানতে একাধিক ফোন করলেও বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার ফোন ধরেননি। মেসেজ পাঠালেও কোনও উত্তর দেননি তিনি।

গত ৩০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইনস আন্তর্জাতিক নিয়মিত রুটে সবশেষ ফ্লাইট পরিচালনা করেছে। কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ২১ জুন থেকে ঢাকা-লন্ডন রুটে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করে এই সংস্থা।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
বিমানে পাওয়ার ব্যাংক কেন বিপজ্জনক হয়ে উঠতে পারে? কীভাবে নিরাপদে রাখবেন
চেক-ইন লাগেজে পাওয়ার ব্যাংক, নিরাপত্তা ঝুঁকিতে উড্ডয়নের আগেই ফিরে এলো বিমান
রিয়াদ রুটে অচলাবস্থা: চাপে দেশি-বিদেশি পাঁচ এয়ারলাইনস
সর্বশেষ খবর
লাল ঘোড়া, লাল দানব
লাল ঘোড়া, লাল দানব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন
ইরান হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারের ভাবনায় যুক্তরাষ্ট্র: সিএনএন
মাইটিভির সাথীর মামলার শুনানিতে দাঁড়ালেন ঢাকা বারের সভাপতি
মাইটিভির সাথীর মামলার শুনানিতে দাঁড়ালেন ঢাকা বারের সভাপতি
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, যাত্রাপথে থামবে কত স্টেশনে
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’
‘বাংলাদেশে আর কোনও মন্তব্য করতে চাই না, আমি দুঃখিত’