হাওর ভ্রমণে মেনে চলুন প্রশাসনের ১৩ নির্দেশনা

ফিচার ডেস্ক
২৬ আগস্ট ২০২৬, ১৮:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৮:৫১

ছুটি পেলেই অনেকে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। এরমধ্যে বৃহস্পতিবার (২৭ আগস্ট) ছুটি নিলে বুধবার (২৬ আগস্ট) থেকে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ আছে। তাই অনেকেই সেই সুবিধা নিয়ে হাওরে বেড়াতে যাচ্ছেন।

তবে হাওর ভ্রমণে আপনাকে মেনে চলতে হবে প্রশাসনের ১৩ নির্দেশনা।

সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের সুরক্ষায় ১৩ দফা জরুরি নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরে বেড়াতে যাওয়ার আগে জেনে নিন সেই নির্দেশনাগুলো—

১. হাওরের যেসব অংশ প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ), কেবল সেসব এলাকায় কোনও ইঞ্জিনচালিত নৌযান প্রবেশ ও চলাচল করতে পারবে না। বাকি অংশে হাউসবোট কিংবা পর্যটকবাহী নৌকা চলাচলে কোনও বাধা নেই। নৌকাগুলো পর্যটকদের নিয়ে মাটিয়ান হাওর, বৌলাই নদ হয়ে টেকেরঘাট পর্যন্ত চলাচল করতে পারবে।

২. সব হাউসবোটের নিবন্ধন বাধ্যতামূলক। অনুমতি ছাড়া কোনও হাউসবোট বা নৌযান পরিচালনা করা যাবে না।

৩. হাউসবোটে উচ্চ স্বরে গানবাজনা, মাইক ও পার্টির আয়োজন নিষিদ্ধ।

৪. একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিক বহন নিষিদ্ধ।

৫. নৌযানে পানি বিশুদ্ধকারী ফিল্টার রাখা বাধ্যতামূলক।

৬. হাউসবোটে বাধ্যতামূলক সেপটিক ট্যাংক ও অন্তত দুটি ডাস্টবিন রাখতে হবে।

৭. হাওর বা জলাশয়ে কোনও ধরনের বর্জ্য ফেলা যাবে না।

৮. হাউসবোটের দৈর্ঘ্য সর্বোচ্চ ১০০ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

৯. পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয় রিং, অগ্নিনির্বাপণযন্ত্র ও গ্যাস সিলিন্ডারের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে হবে।

১০. পর্যটকদের জন্য আচরণবিধি দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং ট্যুর শুরুর আগে তা অবহিত করতে হবে।

১১. জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও হাসপাতালের জরুরি যোগাযোগ নম্বর দৃশ্যমান স্থানে রাখতে হবে।

১২. প্রতিটি ট্যুরে পর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

১৩. দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন বন্ধ রাখতে হবে এবং ঝড়, প্রবল বৃষ্টি বা বজ্রপাতের আশঙ্কায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

/এনআই/
সম্পর্কিত
প্রথম আন্তর্জাতিক ভ্রমণের আগে যে বিষয়গুলো জানা জরুরি
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
জাপান ঘুরতে গেলে এই জায়গাগুলো রাখুন ভ্রমণতালিকায়
সর্বশেষ খবর
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
নেপালে মুহূর্তের মধ্যে সেতু ও বাড়িঘর বিলীন
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
রংপুরে চার খুন: সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
ডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগডিবি পুলিশের বিরুদ্ধে ৩ যুবককে হোটেলে নিয়ে ৩ লাখ ৭৪ হাজার টাকা নেওয়ার অভিযোগ
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
পিৎজা দিয়ে ‘সাইবার হয়রানি’, অপরিচিতদের নামে কয়েকশ অর্ডার করে গ্রেফতার যুবক
সর্বাধিক পঠিত
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
রংপুরের পুলিশ কমিশনারের বদলি, দায়িত্ব পেলেন মাহবুবুর রশিদ
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা 
তাদের উপজেলায় হয় বিদ্যুৎ উৎপাদন, তবু স্বাধীনতার ৫৫ বছরেও বিদ্যুৎ পাননি তারা