জীববৈচিত্র্য, অ্যাডভেঞ্চার আর সবুজ ভ্রমণের নতুন ঠিকানা কোস্টারিকা

ফিচার ডেস্ক
০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০

মধ্য আমেরিকার ছোট্ট দেশ কোস্টারিকা প্রকৃতি ও অ্যাডভেঞ্চারপ্রেমীদের কাছে বরাবরই জনপ্রিয়। সাদা বালুর সৈকত, আগ্নেয়গিরির চূড়া, গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের পাশাপাশি দেশটির প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যও ভ্রমণকারীদের আকর্ষণ করে। ২০২৬ সালে পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটনে নতুন কিছু উদ্যোগের কারণে দেশটি ভ্রমণের তালিকায় আরও গুরুত্ব পাচ্ছে।

সবুজের পথে কোস্টারিকা

বন উজাড়ের প্রবণতা উল্টে দিতে সক্ষম হওয়া বিশ্বের প্রথম গ্রীষ্মমণ্ডলীয় দেশ কোস্টারিকা। বর্তমানে দেশটির প্রায় ৬০ শতাংশ ভূমি বনভূমিতে আচ্ছাদিত এবং মোট ভূখণ্ডের এক-চতুর্থাংশ আইনিভাবে সংরক্ষিত। ২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জনের লক্ষ্যেও দেশটি কাজ করছে।

কোস্টারিকার প্রকৃতি দেখার অন্যতম জায়গা ওসা উপদ্বীপ। এখানে রেইনফরেস্ট, নির্জন সৈকত, ফিরোজা রঙের উপসাগর ও সমৃদ্ধ সামুদ্রিক জীববৈচিত্র্য একসঙ্গে দেখা যায়। বিশ্বের পরিচিত স্থলজ প্রজাতির প্রায় ২ দশমিক ৫ শতাংশের আবাস এই উপদ্বীপে।

কোস্টারিকার বনভূমি (ছবি: সংগৃহীত)

প্রকৃতি ও অ্যাডভেঞ্চার একসঙ্গে

ওসা উপদ্বীপে সকালে হাওলার বানরের ডাক শোনার পাশাপাশি ম্যানগ্রোভের মোহনায় নৌভ্রমণ করা যায়। পানিতে বায়োলুমিনেসেন্স বা প্রাকৃতিক আলোর ঝলকও দেখা যেতে পারে।

সার্ফিংয়ের জন্যও অঞ্চলটি পরিচিত। অ্যাডভেঞ্চারের পাশাপাশি যোগব্যায়াম, মেডিটেশন ও ব্রিদওয়ার্কের মতো ওয়েলনেস কার্যক্রমের সুযোগ রয়েছে। এরপর ঘুরে দেখা যায় জীববৈচিত্র্যে সমৃদ্ধ করকোভাদো ন্যাশনাল পার্কের রেইনফরেস্ট।

সংরক্ষণে নতুন উদ্যোগ

রাজধানী সান হোসে থেকে পুয়ের্তো হিমেনেজে সরাসরি ফ্লাইট থাকায় ওসা উপদ্বীপে যাতায়াত এখন তুলনামূলক সহজ। একই সঙ্গে ২০২৬ সালে স্থল ও সমুদ্রে সংরক্ষিত এলাকার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

প্রাকৃতিক সৌনএর্যর অনন্য ভূমি (ছবি: সংগৃহীত)

রেইনফরেস্টে জাগুয়ার চলাচলের করিডোর আরও সুরক্ষিত করা এবং সমুদ্রে পরিযায়ী হাঙরের সুরক্ষা জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই পরিবেশবান্ধব পর্যটনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় সার্ফ স্কুল, ওয়েলনেস রিট্রিট ও ইকো-লজগুলোও। লামাঙ্গাতা সার্ফ রিসোর্ট সৌরশক্তিতে পরিচালিত হয় এবং ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করে। ব্লু ওসা ইয়োগা রিট্রিট আবার ওসা কনজারভেশনের সঙ্গে যৌথভাবে সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে ‘সেভ দ্য সি টার্টলস’ কর্মসূচি পরিচালনা করছে।

কেন যাবেন কোস্টারিকায়?

বন্যপ্রাণী দেখার পাশাপাশি পরিবেশবান্ধব ভ্রমণের সুযোগও রয়েছে এখানে (ছবি: সংগৃহীত)

কোস্টারিকার আকর্ষণ শুধু সমুদ্রসৈকত বা রেইনফরেস্টে সীমাবদ্ধ নয়। প্রকৃতির মধ্যে অ্যাডভেঞ্চার, ওয়েলনেস, সার্ফিং এবং বন্যপ্রাণী দেখার পাশাপাশি পরিবেশবান্ধব ভ্রমণের সুযোগও রয়েছে।

বিশেষ করে অতিরিক্ত পর্যটনের চাপে থাকা অনেক গন্তব্যের বিপরীতে কোস্টারিকার ওসা উপদ্বীপ দেখাচ্ছে, প্রকৃতি সংরক্ষণ করেও পর্যটনকে এগিয়ে নেওয়া সম্ভব। ২০২৬ সালে সংরক্ষণ উদ্যোগ ও নতুন ধরনের পরিবেশবান্ধব থাকার ব্যবস্থা এই অঞ্চলকে প্রকৃতিপ্রেমী ভ্রমণকারীদের জন্য আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
নতুন আকর্ষণে পর্যটকদের ডাকছে আবুধাবি
ভোরের মেঘ থেকে সূর্যাস্ত, লামার মিরিঞ্জা ভ্যালিতে প্রকৃতির নানা রূপ
এক টিকিটেই বাড়তি দেশ ঘোরা! বাংলাদেশি যাত্রীরা ট্রানজিটে পাবেন যে সুবিধাগুলো
সর্বশেষ খবর
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
কেরানীগঞ্জে পরিবহন সার্ভিস স্থানান্তরের উদ্যোগ, ডিএমপি-রাজউকের পরিদর্শন
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী