১৫ বছর ধরে প্লাস্টিক-আবর্জনামুক্ত যে গ্রাম পর্যটকদের মুগ্ধ করছে

ফিচার ডেস্ক
০৬ অক্টোবর ২০২৬, ২০:০০ আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২০:০০

ভ্রমণে গিয়ে পাহাড়, সমুদ্র কিংবা ঐতিহাসিক স্থাপনা দেখতে চান অনেকেই। তবে অনেক সময় একটি পরিচ্ছন্ন, শান্ত ও সুন্দর গ্রামও হয়ে উঠতে পারে ভ্রমণের আকর্ষণ। ভারতের ওডিশার বাবেইজোদা তেমনই একটি গ্রাম। গত ১৫ বছর ধরে প্লাস্টিক ও আবর্জনামুক্ত পরিবেশ ধরে রেখে ইতোমধ্যে আলোচনায় এসেছে গ্রামটি।

শিল্পপতি ও আরপিজি গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাবেইজোদা গ্রামের একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যায়, গ্রামের রাস্তাঘাট ও আশপাশের পরিবেশ বেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল।

হর্ষ গোয়েঙ্কা জানান, গ্রামের বাসিন্দারা দীর্ঘ ১৫ বছর ধরে নিজেদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত রাখতে সক্ষম হয়েছেন। তাঁর মতে, এই সাফল্যের পেছনে রয়েছে স্থানীয় মানুষের ঐক্য, সচেতনতা ও নিজেদের পরিবেশের প্রতি দায়িত্ববোধ।

গ্রামটির এমন উদ্যোগের প্রশংসা করে হর্ষ গোয়েঙ্কা প্রশ্ন তুলেছেন, একই ধরনের উদ্যোগ অন্য গ্রাম ও শহরেও নেওয়া যায় কি না। তাঁর মতে, একটি এলাকার মানুষ নিজেদের পরিবেশের দায়িত্ব নিজেরাই নিলে পরিচ্ছন্নতা বজায় রাখা অনেক সহজ হয়।

পর্যটকদের জন্যও দৃষ্টান্ত

ভ্রমণের সময় সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশও পর্যটকদের অভিজ্ঞতাকে আনন্দদায়ক করে তোলে। বাবেইজোদার বিশেষত্ব এখানেই। গ্রামের বাসিন্দারা নিজেদের এলাকা পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার বন্ধ রেখেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে হর্ষ গোয়েঙ্কার পোস্টের পর অনেকেই গ্রামের এই উদ্যোগের প্রশংসা করেছেন। তাঁদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় মানুষের অংশগ্রহণ থাকলে কোনো পর্যটন এলাকা বা গ্রাম দীর্ঘদিন পরিচ্ছন্ন রাখা সম্ভব।

একজন ব্যবহারকারী জানান, বাবেইজোদায় গ্রামের নারীরা দিনে কয়েকবার রাস্তা পরিষ্কার করেন। প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ করার পাশাপাশি স্থানীয় নিয়মকানুন মেনে চলতে হয় দর্শনার্থীদেরও। ফলে পরিচ্ছন্নতা সেখানে শুধু প্রশাসনের দায়িত্বে না থেকে পুরো সম্প্রদায়ের সম্মিলিত চর্চা হয়ে উঠেছে।

নিজের গ্রামের দায়িত্ব নিজেদেরই

বাবেইজোদার উদাহরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বলেছেন, শহরের তুলনায় অনেক গ্রামই এখনও বেশি পরিচ্ছন্ন। কারণ স্থানীয় মানুষ নিজেদের বসবাসের জায়গাটিকে নিজের সম্পদ হিসাবে বিবেচনা করেন।

একজন ব্যবহারকারীর মতে, অনেক মানুষ নিজের বাড়ি ও ব্যক্তিগত গাড়ি পরিষ্কার রাখলেও রাস্তা, ট্রেন কিংবা অন্য জনসাধারণের জায়গায় ময়লা ফেলেন। অথচ এসব স্থানও সবার সম্পদ। তাই সেগুলো পরিষ্কার রাখার দায়িত্বও সবার।

আরেকজন মনে করেন, বড় শহরগুলোতে পরিচ্ছন্নতার এই চর্চা শুরু করা যেতে পারে আবাসিক এলাকা থেকেই। স্থানীয় বাসিন্দারা নিজেদের মহল্লা বা আবাসিক এলাকা পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নিলে ধীরে ধীরে তা বড় পরিসরেও ছড়িয়ে পড়ে।

ভ্রমণে সচেতনতার বার্তা

পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে আবর্জনা ও প্লাস্টিক দূষণও বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের জায়গাগুলোতে পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিক, বোতল ও খাবারের প্যাকেট পরিবেশের ক্ষতি করে।

বাবেইজোদা তাই ভ্রমণপ্রেমীদের জন্যও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, সুন্দর কোনও জায়গা দেখতে যাওয়া যেমন আনন্দের, তেমনি সেই জায়গাটিকে পরিষ্কার রাখাও পর্যটকের দায়িত্ব।

পর্যটনের সঙ্গে স্থানীয় মানুষের সচেতনতা ও পরিবেশ রক্ষার এই সমন্বয়ই বাবেইজোদাকে আলাদা করে তুলেছে। তাই ওডিশা ভ্রমণের পরিকল্পনা থাকলে পরিচ্ছন্নতা ও পরিবেশবান্ধব উদ্যোগের এই গ্রামটিকেও আগ্রহের তালিকায় রাখা যেতে পারে।

/এমএএল/
সম্পর্কিত
সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তোপ দাগলেন রাহুল গান্ধী
প্রদীপের আলোয় পড়াশোনা করে দুই ভাই প্রকৌশলী, ৫৬ বছর পর বাড়িতে এলো বিদ্যুৎ
ভিড় এড়িয়ে কলকাতা থেকে মূর্তি-ঝালং-বিন্দু ঘুরে আসুন
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
ঘরের চেহারা বদলাতে বড় খরচ নয়, নজর দিন এই জায়গাগুলোয়
ঘরের চেহারা বদলাতে বড় খরচ নয়, নজর দিন এই জায়গাগুলোয়
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান