লাদাখে প্রিপেইড সিম কেন কাজ করে না, ভ্রমণের আগে জেনে নিন

ফিচার ডেস্ক
০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১২:২৭

বিদেশ ভ্রমণের আগে যেমন মোবাইল সংযোগ ও রোমিং নিয়ে ভাবতে হয়, ভারতের মধ্যেই ভ্রমণের ক্ষেত্রে সাধারণত তেমনটা করতে হয় না। কিন্তু লাদাখের ক্ষেত্রে বিষয়টি কিছুটা আলাদা। সেখানে পৌঁছানোর পর ভারতের অন্য অঞ্চল থেকে নেওয়া প্রিপেইড সিম কাজ নাও করতে পারে।

লাদাখের টেলিযোগাযোগসংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে আগে থেকে না জানলে পর্যটকদের সেখানে গিয়ে বিপাকে পড়তে হতে পারে। নিরাপত্তাজনিত কারণে লাদাখে ভারতের অন্য অঞ্চল থেকে নেওয়া প্রিপেইড সংযোগ ব্যবহারে বিধিনিষেধ রয়েছে। পোস্টপেইড সংযোগ অবশ্য ব্যবহার করা যায়।

সব ভারতীয় সিম লাদাখে কাজ করে না

লাদাখ পুলিশের তথ্য অনুযায়ী, নিরাপত্তার কারণে লাদাখে শুধু পোস্টপেইড মোবাইল সংযোগ কাজ করে। লেহ শহরে ইন্টারনেট সংযোগ তুলনামূলক ভালো হলেও গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক সীমিত।

অর্থাৎ দিল্লি, মুম্বাই বা ভারতের অন্য কোনও শহর থেকে নেওয়া প্রিপেইড সিম নিয়ে লাদাখে গেলে সেটি কাজ করবে এমনটা ধরে নেওয়া ঠিক নয়। বিষয়টি কোনও নির্দিষ্ট মোবাইল সেবাদাতার ক্ষেত্রে সীমাবদ্ধ নয়। ভারতের ওই অঞ্চলের বাইরে থেকে নেওয়া প্রিপেইড সংযোগের ক্ষেত্রেই এই বিধিনিষেধ প্রযোজ্য।

সম্প্রতি এনডিটিভি ফুড অ্যান্ড ট্রাভেলের জ্যেষ্ঠ সহ-সম্পাদক নিকিতা নিখিল পরিবারের সঙ্গে লাদাখ ভ্রমণে গিয়ে নিজেই এমন অভিজ্ঞতার মুখোমুখি হন। তাঁর প্রিপেইড সিমে লাদাখে পৌঁছানোর পর কোনও নেটওয়ার্ক পাওয়া যায়নি। অন্যদিকে, তাঁর বাবার পোস্টপেইড সংযোগ থাকায় তিনি মুঠোফোন ব্যবহার করতে পেরেছেন।

পোস্টপেইড থাকলেও সব জায়গায় নেটওয়ার্ক নয়

তবে পোস্টপেইড সিম থাকলেই লাদাখের সব এলাকায় নেটওয়ার্ক পাওয়া যাবে এমন নিশ্চয়তা নেই। দুর্গম পাহাড়ি অঞ্চল ও প্রত্যন্ত এলাকায় মোবাইল সংযোগ দুর্বল হতে পারে, কোথাও আবার একেবারেই নেটওয়ার্ক পাওয়া যায় না।

পোস্টপেইড ব্যবহারের মূল সুবিধা হলো, এটি প্রিপেইড রোমিংয়ের ওই বিধিনিষেধের আওতায় পড়ে না। তাই লাদাখ ভ্রমণের আগে নিজের মোবাইল সংযোগটি পোস্টপেইড কি না, তা নিশ্চিত করে নেওয়া জরুরি।

ভ্রমণের আগে কী করবেন?

লাদাখে মোবাইল সংযোগ সচল রাখার জন্য মূলত দুটি উপায় রয়েছে। ভ্রমণের আগে নিজের ব্যবহৃত নম্বরটি পোস্টপেইডে পরিবর্তন করতে পারেন। অথবা লাদাখে গিয়ে স্থানীয় মোবাইল সংযোগ নেওয়ার সুযোগ রয়েছে।

তবে লেহর বাইরে প্রত্যন্ত এলাকায় গেলে যেকোনো সংযোগেই নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে। তাই গুরুত্বপূর্ণ তথ্য শুধু মুঠোফোনের ইন্টারনেটের ওপর নির্ভর করে রাখাটা ঠিক হবে না।

লাদাখে যাওয়ার আগে অফলাইন প্রস্তুতি

লাদাখের দুর্গম এলাকায় মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার বিষয়টি প্রশাসনেরও জানা রয়েছে। ২০২৫ সালের ডিসেম্বরে পর্যটন ও জরুরি প্রয়োজনে দুর্গম এবং ঝুঁকিপূর্ণ এলাকায় স্যাটেলাইট ফোন ব্যবহারের সুযোগ সহজ করতে বেসরকারি পর্যটন সংস্থাগুলোর জন্য বিএসএনএলের মাধ্যমে একটি ব্যবস্থা চালু করা হয়।

তাই লেহর বাইরে ভ্রমণের পরিকল্পনা থাকলে নির্ভরযোগ্য ইন্টারনেট সংযোগ পাওয়া অবস্থাতেই প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নেওয়া ভালো। মুঠোফোনে অফলাইনে ব্যবহারের জন্য মানচিত্র, হোটেলের ঠিকানা ও বুকিংয়ের তথ্য, ভ্রমণসংক্রান্ত নথি এবং জরুরি যোগাযোগের নম্বর সংরক্ষণ করে রাখুন।

বিশেষ করে বাংলাদেশ থেকে লাদাখ ভ্রমণে গেলে ভারতে ঢোকার পর নিজের সিমের কার্যকারিতা সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হওয়া ভালো। পাহাড়ি এই অঞ্চলে নেটওয়ার্কের ওপর পুরোপুরি নির্ভর না করে প্রয়োজনীয় তথ্য অফলাইনে সঙ্গে রাখলে যাত্রাপথে অনেকটাই নিশ্চিন্ত থাকা যাবে।

/এমএএল/
সম্পর্কিত
প্রতি বছর প্রকৃতিপ্রেমীদের মেলা বসে পাহাড়ের দেশ লাদাখে
ভারতে ট্রেনে ভ্রমণের আগে বাংলাদেশিরা অবশ্যই সঙ্গে রাখুন এই নথিগুলো
বন্যার মধ্যে ব্যাংকক ভ্রমণ কতটা নিরাপদ? জেনে নিন ৭ জরুরি তথ্য
সর্বশেষ খবর
বাংলাদেশে ঘুরতে আসা জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্ত শনাক্ত
বাংলাদেশে ঘুরতে আসা জার্মান পর্যটকের ব্যাগ চুরি, অভিযুক্ত শনাক্ত
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
সিনেমা ছেড়ে যুদ্ধে যান নানা পাটেকর, কতদিন ছিলেন ময়দানে
আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ
আন্তর্জাতিক অফ-রোড দিবস: দুর্গম পথে রোমাঞ্চের দিন আজ
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি