নতুন কন্ট্যাক্টলেস ই-গেটে দ্রুত হবে ইমিগ্রেশন প্রক্রিয়া, সুবিধাভোগী করা?

ফিচার ডেস্ক
০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১ আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১২:৫১

দীর্ঘ বিমানযাত্রার পর যুক্তরাজ্যের বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের লাইনে অপেক্ষা করা অনেক যাত্রীর কাছেই ক্লান্তিকর অভিজ্ঞতা। তবে নতুন প্রযুক্তির ব্যবহারে এই প্রক্রিয়া আরও দ্রুত হবে। যোগ্য যাত্রীদের জন্য ইমিগ্রেশন পার হওয়ার সময় কমাতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে চালু হচ্ছে কন্ট্যাক্টলেস ই-গেট। ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ৬ অক্টোবর থেকে এই নতুন ব্যবস্থার প্রবর্তন শুরু হয়েছে।

নতুন প্রযুক্তিতে যাত্রীদের ই-গেটের রিডারে পাসপোর্ট রাখতে হবে না। মুখের ছবি তুলে তা পাসপোর্ট, ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত যাচাইকৃত তথ্যের সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। পরীক্ষা অনুযায়ী, প্রচলিত ই-গেটের তুলনায় এই ব্যবস্থা সর্বোচ্চ ২৫ শতাংশ দ্রুত হতে পারে। ২০২৭ সালের শুরুর দিকে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোর সব ই-গেটে এই প্রযুক্তি চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন কন্ট্যাক্টলেস ই-গেট কীভাবে কাজ করবে?

ইমিগ্রেশন পার হওয়ার জন্য যাত্রীদের নির্দিষ্ট ই-গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। মুখ শনাক্তকরণ প্রযুক্তি ছবিটির সঙ্গে যাত্রীর যাচাইকৃত পাসপোর্ট, ভ্রমণ ও অভিবাসন-সংক্রান্ত তথ্যের মিল পরীক্ষা করবে। পরিচয় যাচাই ও প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হলে গেটটি খুলে যাবে। তবে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হলে যাত্রীকে পাসপোর্ট রিডারে রাখতে হতে পারে অথবা সীমান্তরক্ষী বাহিনীর (বর্ডার ফোর্স) কর্মকর্তার কাছে যেতে হতে পারে। তাই যাত্রার সময় বৈধ পাসপোর্ট সঙ্গে রাখা বাধ্যতামূলক।

প্রথম পর্যায়ে ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে এই প্রযুক্তি চালু হয়েছে। ধাপে ধাপে বার্মিংহামসহ যুক্তরাজ্যের অন্যান্য বিমানবন্দরেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশি পাসপোর্টধারীরা কি এই সুবিধা পাবেন?

বাংলাদেশি যাত্রীদের জন্য আপাতত এই নতুন সুবিধা চালু হচ্ছে না। ব্রিটিশ সরকারের ৬ অক্টোবর প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে কেবল বৈধ ব্রিটিশ পাসপোর্টধারী ব্রিটিশ নাগরিকেরাই কন্ট্যাক্টলেস ই-গেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে প্রচলিত ই-গেট ব্যবহারের জন্য যোগ্য অন্যান্য দেশের নাগরিকদেরও এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

যুক্তরাজ্যের বর্তমান নিয়ম অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা শুধু বাংলাদেশি পাসপোর্টের ভিত্তিতে স্বয়ংক্রিয় ই-গেট ব্যবহারের জন্য যোগ্য নন। ফলে তাঁদের প্রচলিত ইমিগ্রেশন প্রক্রিয়া অনুসরণ করে সীমান্তরক্ষী কর্মকর্তার কাছে পাসপোর্ট ও প্রয়োজনীয় ভ্রমণ-সংক্রান্ত নথি দেখাতে হবে। তবে কেউ অন্য কোনও যোগ্যতার ভিত্তিতে ই-গেট ব্যবহারের অনুমতি পেলে তাঁর ক্ষেত্রে নিয়ম আলাদা হতে পারে।

অতএব, নতুন প্রযুক্তিতে ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত হলেও বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া অধিকাংশ সাধারণ পাসপোর্টধারী যাত্রীর জন্য এখনই অপেক্ষার সময় কমার সুযোগ তৈরি হচ্ছে না। ভবিষ্যতে যোগ্যতার নিয়ম সম্প্রসারণ করা হলে পরিস্থিতি বদলাতে পারে।

 

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ
বিশ্বের দীর্ঘতম ফ্লাইটে ২৯ ঘণ্টা বিজনেস ক্লাসে ভ্রমণের অভিজ্ঞতা কেমন?
নব্বই দশকের নস্টালজিয়া নিয়ে কেন মেতেছে বিশ্ব?
সর্বশেষ খবর
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
রাজধানী‌তে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
টাটা-ইনফোসিসসহ ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা, বিপাকে ভারতীয় কর্মীরা
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
তথ্য প্রযুক্তির সহায়তায় চোরাইকৃত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
এক জেলায় নতুন ডিসি
এক জেলায় নতুন ডিসি