দুর্গাপূজায় বাড়তি মেট্রো পরিষেবা, কলকাতায় রাতভর যাতায়াতের সুযোগ

ফিচার ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ০৮:৩০ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৮

দুর্গাপূজায় উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় প্রতিবছরই জমে ওঠে উৎসবের আমেজ। শহরের বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শন, আলোকসজ্জা আর সাংস্কৃতিক আয়োজন দেখতে দেশ-বিদেশের বহু মানুষ ভিড় করেন। বাংলাদেশ থেকেও অনেকে এ সময় কলকাতায় বেড়াতে যান। উৎসবের দিনগুলোতে যাত্রীদের ভিড় সামলাতে এবার পাঁচটি রুটে বিশেষ মেট্রো পরিষেবার পরিকল্পনা করেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।

ঘোষিত সূচি অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ব্লু, গ্রিন, ইয়েলো, পার্পল ও অরেঞ্জ লাইনে বিশেষ সময়সূচিতে মেট্রো চলবে। কয়েকটি রুটে রাতভর, এমনকি পরদিন ভোর পর্যন্ত পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। তবে সব লাইনে একই সময়সূচি কার্যকর হবে না। তাই কলকাতায় পূজা দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে সংশ্লিষ্ট রুটের সময়সূচি আগেই জেনে নেওয়া জরুরি।

ব্লু লাইনে ভোর ৪টা পর্যন্ত মেট্রো

দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচলকারী ব্লু লাইনে ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৮৪টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। ব্যস্ত সময়ে প্রতি ছয় মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। দক্ষিণেশ্বর ও শহিদ ক্ষুদিরাম দুই প্রান্ত থেকেই প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টায়। শেষ ট্রেন দক্ষিণেশ্বর থেকে রাত ১০টা ৪৮ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে রাত ১০টা ৫০ মিনিটে ছাড়ার কথা রয়েছে।

১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন দুপুর ১টা থেকে পরদিন ভোর ৪টা পর্যন্ত ২৪৮টি পরিষেবা চালানোর পরিকল্পনা রয়েছে। ফলে সপ্তমী থেকে নবমী পর্যন্ত রাতের বেলায় মণ্ডপ ঘুরে দেখার পরও যাত্রীদের মেট্রো ব্যবহারের সুযোগ থাকবে।

দশমী, অর্থাৎ ২১ অক্টোবর, ব্লু লাইনে দুপুর ১টা থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ১৪০টি ট্রেন চলবে। ওই দিন প্রতি আট মিনিট অন্তর মেট্রো পাওয়ার কথা রয়েছে।

গ্রিন লাইনে চলবে রাতের বিশেষ ট্রেন

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলাচলকারী গ্রিন লাইনে ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ২৪০টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। হাওড়া ময়দান থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টায়। সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম পরিষেবা শুরু হবে সকাল ৬টা ৯ মিনিটে।

১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত প্রতিদিন এই লাইনে ১৯২টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে এবং চলবে পরদিন ভোর ৩টা ৫৯ মিনিট পর্যন্ত। দশমীতে দুপুর ১টা ৩০ মিনিট থেকে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত ৭৪টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। ওই দিন প্রতি ১৫ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে।

ইয়েলো লাইনে বিশেষ সময়সূচি

ইয়েলো লাইনে ১৫ ও ১৬ অক্টোবর সকাল ৭টা ১৮ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত মোট ১২০টি ট্রেন চলবে। ব্যস্ত সময়ে প্রতি ১২ মিনিট অন্তর ট্রেন পাওয়ার কথা রয়েছে। পাশাপাশি, জয় হিন্দ বিমানবন্দর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পাঁচটি সরাসরি পরিষেবা চালানোর পরিকল্পনাও রয়েছে।

১৭ থেকে ২০ অক্টোবর পর্যন্ত ইয়েলো লাইনে প্রতিদিন ৭২টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে বিকেল ৩টায়, শেষ হবে রাত ১০টা ৫৩ মিনিটে। দশমীতে বিকাল ৩টা থেকে রাত ৯টা ৩৮ মিনিট পর্যন্ত ৬২টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে।

পার্পল লাইনে বদলাবে পরিষেবার সময়

জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চলাচলকারী পার্পল লাইনে ১৫ ও ১৬ অক্টোবর প্রতিদিন ৮৪টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। পরিষেবা চলবে সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২৬ মিনিট পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ২১ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে। জোকা থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে এবং মাঝেরহাট থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ৩ মিনিটে।

১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই লাইনে প্রতিদিন ৩৮টি ট্রেন চলবে। পরিষেবা শুরু হবে বিকেল ৩টায় এবং চলবে রাত ১০টা ৫৫ মিনিট পর্যন্ত। তাই এই রুটে যাতায়াতের পরিকল্পনা থাকলে সময়সূচির পরিবর্তন মাথায় রাখা জরুরি।

অরেঞ্জ লাইনে কয়েক দিন বন্ধ পরিষেবা

অরেঞ্জ লাইনে পুজোর প্রথম দুই দিন, অর্থাৎ ১৫ ও ১৬ অক্টোবর, সকাল ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত ৬২টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে। এ সময় প্রতি ২৫ মিনিট অন্তর ট্রেন পাওয়া যাবে।

তবে ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত এই লাইনে কোনও মেট্রো চলবে না। অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত অরেঞ্জ লাইনের যাত্রীদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে।

কলকাতায় পূজা দেখতে গেলে যা মনে রাখবেন

বাংলাদেশ থেকে কলকাতায় দুর্গাপূজা দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে যাতায়াতের পাশাপাশি মেট্রোর সময়সূচিও ভ্রমণ পরিকল্পনায় রাখা দরকার। কোন মণ্ডপে যাবেন, কোন স্টেশনে নামবেন এবং রাতের শেষে কীভাবে হোটেল বা থাকার জায়গায় ফিরবেন এসব আগে ঠিক করে নিলে ভোগান্তি কমবে। আর পূজার ভিড়ের মধ্যেও পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করা সহজ হবে।

সূত্র: এনডিটিভি

/এমএএল/
সম্পর্কিত
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
সুবর্ণরেখার তীরে তুলিন, পাহাড়-অরণ্যের হাতছানিতে ঘুরে আসুন জাজাহাতু
বিমানে পাওয়ার ব্যাংক চার্জ দেওয়া যায়? যাত্রীদের যে নিয়মগুলো জানা জরুরি
সর্বশেষ খবর
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
নদীর ওপর আরেক নদীর পথ! উত্তরবঙ্গের ব্যতিক্রমী জলসেতু বাহাগিলী
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
বাজারে অনিয়ম ঠেকাতে একযোগে ৪৬ জেলায় অভিযান, জরিমানা গুনলো ১২০ ব্যবসাপ্রতিষ্ঠান
বাজারে অনিয়ম ঠেকাতে একযোগে ৪৬ জেলায় অভিযান, জরিমানা গুনলো ১২০ ব্যবসাপ্রতিষ্ঠান
‘ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনেই এসেছি: চুয়েট ভিসি
‘ব্যক্তিগত স্বার্থ বা দলীয় এজেন্ডা নয়, রাষ্ট্রের দায়িত্ব পালনেই এসেছি: চুয়েট ভিসি
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না