সাজেকে ফের অবরোধের ঘোষণা, অনিশ্চয়তায় পর্যটকেরা

ফিচার ডেস্ক
১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৬ আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১৫:৪৬

পাহাড়, মেঘ আর সবুজের সৌন্দর্য উপভোগ করতে সাজেক ভ্রমণের পরিকল্পনা করছেন? তাদের জন্য নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করা ও সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের অপসারণের দাবিতে আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। ফলে সাজেকে যাতায়াতকারী এবং পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে আগে ৪৮ ঘণ্টার জন্য স্থগিত রাখা অবরোধের মেয়াদ শেষ হওয়ায় নতুন করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

এর আগে রবিবার সকাল ৬টা থেকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়েছিল। সড়কে গাছ ও বিভিন্ন প্রতিবন্ধকতা ফেলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর জেরে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটক এবং খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশে রওনা হওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়েন। পরে রবিবার বিকাল ৫টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্বাসে ৪৮ ঘণ্টার জন্য অবরোধ স্থগিত করা হয়। সেই সময়সীমা শেষ হওয়ার পর আবারও অবরোধের ঘোষণা এলো।

নিরাপত্তার কারণে বন্ধ সাজেক পর্যটনকেন্দ্র

এদিকে নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা বিবেচনা করে সাজেকের পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন। গত ১১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটনকেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি, সাজেকে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকাল ৫টার মধ্যে নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে অবস্থানরত পর্যটকেরা নির্ধারিত সময়ের এক দিন আগেই, সোমবার সাজেক ছেড়ে যান।

নতুন করে অবরোধের ঘোষণা আসায় সাজেক-দীঘিনালা সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে পর্যটকদের যাতায়াত এবং ভ্রমণ পরিকল্পনা ফের অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

তবে অবরোধ চলাকালে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, রোগী পরিবহনের গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী যানবাহন এবং সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিকদের গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে। অবরোধ সফল করতে এলাকার বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতাও চেয়েছে সংগঠন দুটি।

সাজেক যাওয়ার পরিকল্পনা থাকলে পর্যটকদের যাত্রার আগে স্থানীয় প্রশাসনের সর্বশেষ নির্দেশনা ও সড়কের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া জরুরি। পর্যটনকেন্দ্র বন্ধ থাকার নির্দেশ বহাল থাকলে সেখানে যাওয়ার পরিকল্পনা স্থগিত রাখাই উচিত।

/এমএএল/
সম্পর্কিত
পর্যটনমন্ত্রীর সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ, পর্যটন উন্নয়নে আলোচনা
সাজেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
সর্বশেষ খবর
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সৌদিগামী যাত্রীদের সহযোগিতায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
সাধারণ শাড়িতেও ফ্যাশনেবল লুক পেতে সাজে রাখুন ৫ নতুন কৌশল
বাংলাদেশে কারা আদিবাসী? 
বাংলাদেশে কারা আদিবাসী? 
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
হিজাব নিষেধাজ্ঞা নিয়ে তুরস্ক-আজারবাইজান সম্পর্কে টানাপোড়েন
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর