গিরনার লিলি পরিক্রমা শুরু, পুণ্যার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন

ফিচার ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ১৭:৩৮ আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৭:৩৮

ভারতের গুজরাতের জুনাগড়ে গিরনার পাহাড় ঘিরে প্রতি বছর আয়োজিত হয় পাঁচ দিনের ধর্মীয় পদযাত্রা ‘গিরনার লিলি পরিক্রমা’। লাখ লাখ পুণ্যার্থী গিরনার অরণ্যের মধ্য দিয়ে প্রায় ৩৬ কিলোমিটার পথ হেঁটে এই পরিক্রমায় অংশ নেন। এ বছর ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।

পরিক্রমার শুরু ও শেষ হবে ভবনাথ তালেতি থেকে। পথে পড়বে জিনা বাভা নি মাধি, মালভেলা ও বোরদেবীর মতো গুরুত্বপূর্ণ স্থান। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা, পরিবহণ, চিকিৎসা ও পানীয় জলের বিশেষ ব্যবস্থা করেছে জেলা প্রশাসন।

নিরাপত্তায় ২২০০-র বেশি কর্মী

গিরনারের আটটি জোনে ৪০টি নিরাপত্তা পয়েন্ট তৈরি করবে পুলিশ। নিরাপত্তার দায়িত্বে থাকবেন সাত জন ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, ২৬ জন পুলিশ ইনস্পেক্টর, ৭৫ জন সাব-ইনস্পেক্টর এবং ৯০০ জন পুলিশকর্মী। এ ছাড়া মোতায়েন থাকবেন প্রায় ৫০০ জন হোমগার্ড ও ৭০০ জন গ্রাম রক্ষক দলের সদস্য। সাহায্য করবে স্টেট রিজার্ভ পুলিশ ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স।

গাড়ির জন্য চারটি প্রবেশপথ, দুটি সাধারণ ও ছয়টি বেসরকারি পার্কিং এলাকা চিহ্নিত করা হয়েছে। যানজট এড়াতে ভবনাথ এলাকায় চালু থাকবে একমুখী যান চলাচল ব্যবস্থা। সিসিটিভি ক্যামেরায় নজরদারির পাশাপাশি জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হবে তিনটি বিকল্প পথ।

চলবে ৪৫০টি বাস

পুণ্যার্থীদের যাতায়াতের জন্য রাজ্য পরিবহণ দফতর ৪৫০টি বাস চালাবে। এর মধ্যে ৫০টি ছোট বাস চলবে ভবনাথ পাহাড়ের পাদদেশে। ২৩০টি বাস বিভিন্ন বড় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং বাকি ১৭০টি বাস আসবে পরিবহণ দফতরের অন্যান্য ডিভিশন থেকে।

বাসস্ট্যান্ডে থাকবে আটটি সারি ও দুটি অতিরিক্ত টিকিট কাউন্টার। সব বাসে জিপিএস পরিষেবা থাকবে। ডিজিটাল পদ্ধতিতেও টিকিটের মূল্য মেটানো যাবে। পরিষেবা পরিচালনায় দায়িত্বে থাকবেন ৭৫০ জনের বেশি কর্মী।

চিকিৎসার জন্য ১১টি কেন্দ্র

পথে পুণ্যার্থীদের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে ১১টি অস্থায়ী চিকিৎসাকেন্দ্র। থাকবে আটটি অতিরিক্ত মেডিক্যাল টিম, ছয়টি জায়গায় অ্যাম্বুল্যান্স এবং দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট। নাকোড়া আরবান হেলথ সেন্টারে তৈরি হয়েছে ভেন্টিলেটরসহ অস্থায়ী আইসিইউ। প্রয়োজনে তিম্বাওয়াড়ি কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি হয়ে চিকিৎসা করানো যাবে। বয়স্কদের জন্য রক্তচাপ ও হৃদ্‌যন্ত্রের বিশেষ পরীক্ষার ব্যবস্থাও থাকছে।

পানীয় জল ও বিনামূল্যে খাবার

জলের সরবরাহ স্বাভাবিক রাখতে ব্যবহার করা হবে ৩৩টি গভীর নলকূপ, নয়টি কুয়ো, সাতটি হ্যান্ডপাম্প এবং ৫০টি পানির ট্যাঙ্ক। প্রতিটি ট্যাঙ্কে ৫০০০ লিটার পানি ধরে। পাশাপাশি পুণ্যার্থীদের জন্য ২৫০০-র বেশি শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। আটটি জায়গায় বিনামূল্যে শৌচাগার ছাড়াও থাকবে ভ্রাম্যমাণ ও অর্থের বিনিময়ে ব্যবহারযোগ্য শৌচাগার।

প্রায় ৭০টি সংস্থাকে অন্নক্ষেত্র ও সদাব্রত চালানোর অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পুণ্যার্থীরা বিনামূল্যে খাবার পাবেন। বিতরণ করা হবে প্রসাদও।

অরণ্যে মানতে হবে বিশেষ নিয়ম

গুজরাতের বন ও পরিবেশমন্ত্রী অর্জুন মোঢওয়াড়িয়া পুণ্যার্থীদের অরণ্য পরিষ্কার রাখার আবেদন জানিয়েছেন। পরিক্রমার পথে প্লাস্টিকের ব্যাগ ও বোতল ব্যবহার না করা, আবর্জনা না ফেলা এবং ধূমপান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আগুন লাগতে পারে এমন সামগ্রী বহনও নিষিদ্ধ। নির্দিষ্ট পথ ধরে দলবদ্ধ ভাবে হাঁটার পরামর্শ দেওয়া হয়েছে।

রাতের যাত্রা নিরাপদ করতে ৪০০-র বেশি এলইডি আলো বসানো হয়েছে। বন্যপ্রাণীর দেখা মেলে এমন এলাকায় থাকবে অতিরিক্ত আলোর ব্যবস্থা। এ বছর প্রথমবার মালভেলা ঘোড়ির শীর্ষেও বসানো হচ্ছে জেনারেটর।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে এই পরিক্রমায় অংশ নিয়েছিলেন প্রায় ১২ লাখ ১৯ হাজার মানুষ। ২০২৩ সালে সংখ্যাটি বেড়ে হয় ১৬ লক্ষ ২৫ হাজার। ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা কমে দাঁড়ায় ৭ লাখ ৮৪ হাজারে। ২০২৫ সালে নির্ধারিত সময়ে বৃষ্টির কারণে পরিক্রমা আয়োজন করা যায়নি। এবার তাই বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে প্রশাসন।

/এমএএল/
সম্পর্কিত
ভারতকে ‘সাইড প্লেয়ার’ বললেন রাহুল, পাল্টা বিজেপির ‘পাকিস্তানপ্রেমী’ খোঁচা
যুবরাজ উইলিয়ামের জন্য করনের ১৪ পদের রাজকীয় মেনুতে কী কী ছিল?
জমি বিক্রি করে ছেলেদের পড়িয়েছেন বাবা, একজন হচ্ছেন চিকিৎসক অন্যজন প্রকৌশলী
সর্বশেষ খবর
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
জন্মদিনে শিশু-কিশোরদের উপহার দিলেন প্রধানমন্ত্রী
চীন অসাধারণ, আমি বড় ভক্ত: ইলন মাস্ক
চীন অসাধারণ, আমি বড় ভক্ত: ইলন মাস্ক
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে পেট্রোলভর্তি পলিথিনের গোলা উদ্ধার, গ্রেফতার ৩
রাজধানীতে নাশকতার চেষ্টাকালে পেট্রোলভর্তি পলিথিনের গোলা উদ্ধার, গ্রেফতার ৩
সর্বাধিক পঠিত
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভের সময় বিএনপির সঙ্গে দফায় দফায় সংঘর্ষ
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
পদ্মা সেতু হয়ে ২০ রুটে বাস চলাচল বন্ধ, মালিকরা বলছেন ‘ঝুঁকি নিতে পারবো না’
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
বাজারে আসছে নতুন নকশার টাকার নোট
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের