পাঁচতারকা হোটেলে দুটি কলার দাম ৪৪২ রুপি!

জার্নি ডেস্ক
২৪ জুলাই ২০১৯, ১৮:৪৩আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১৯:২৪

জেডব্লিউ ম্যারিয়টে রাহুল বোসের কেনা কলা ও বিল পাঁচতারকা হোটেলে সব জিনিসের দাম তুলনামূলকভাবে একটু বেশি হয়। তাই বলে একজোড়া কলার দাম ৪৪২ রুপি ৫০ পয়সা! মূল্যটা চোখ ছানাবড়া করে দেওয়ার মতোই। 

বলিউড অভিনেতা রাহুল বোসও হতভম্ব হয়ে গেছেন। ভারতে চণ্ডীগড়ের পাঁচতারকা হোটেল জেডব্লিউ ম্যারিয়টে শরীরচর্চার পর দুটি কলা অর্ডার দিয়েছিলেন তিনি। সেগুলো আনন্দ নিয়েই সাবাড় করেছেন। কিন্তু রুমে ফিরে বিল দেখে মুখ দিয়ে আর কথা বের হচ্ছিল না তার!
মঙ্গলবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন রাহুল বোস। দুটি কলার জন্য ভ্যাটসহ ৪৪২ রুপি নেওয়ার ঘটনা তুলে ধরেন তিনি।
টুইটার ব্যবহারকারীদের অনেকে কলার চড়া দাম দেখে বিদ্রুপ ও রসিকতা করেছেন। একজনের মন্তব্য, সোনার থালার কলা। অন্যজনের মতে, পাঁচতারকা হোটেলটি নিশ্চয়ই তারকাদের জন্য সোনামিশ্রিত বিশেষ কলা তৈরি করে! কেউ কেউ গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগ তুলে দুষেছেন জেডব্লিউ ম্যারিয়টকে।
মিশ্র প্রতিক্রিয়াও দেখিয়েছেন টুইটার ব্যবহারকারীরা। একজনের প্রশ্ন, ‘বেশি ভাড়া দিয়ে রুম নিতে পারলে খাবারেও বেশি দাম দিতে পারবেন না?’ একই সুরে অন্য একজনের মন্তব্য, ‘অনেকের বেতনের দ্বিগুণ অঙ্ক ২৫ হাজার রুপি ভাড়ার রুমে থেকে কলার দাম বেশি নিয়ে হা-হুতাশ করেন কেন! হোটেলগুলো বেশি দাম নেয় কারণ আপনারা দেন।’
আরেকজন বলেন, ‘৭ রুপির এককাপ চা যদি পাঁচতারকা হোটেলে ২৫০ রুপি হয়, তাহলে কলার দাম বেশি হবে না কেন? অর্ডার দেওয়ার আগে দাম জেনে নেবেন।’ মধ্যবিত্ত শ্রেণির একজন টুইটার ব্যবহারকারী রাহুল বোসকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘সিনেমা হলে পপকর্ন কিনলে আমাদেরও একই অনুভূতি হয়।’

সূত্র: বলিউড হাঙ্গামা

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম