পর্যটন বোর্ডের ছবি প্রতিযোগিতা: পুরস্কার ৯ লাখ টাকা

নুরুন্নবী চৌধুরী
১০ এপ্রিল ২০১৯, ১৮:৩০আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:৪২

পর্যটন বোর্ড আলোকচিত্রী ও ভ্রমণপ্রেমীদের জন্য সুখবর! তাদের জন্য পর্যটনধর্মী ছবি তোলার প্রতিযোগিতা আয়োজন করেছে বাংলাদেশ পর্যটন বোর্ড (বিটিবি)। দেশের বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, উৎসব ও সংস্কৃতি, মানুষের জীবনমান, হেরিটেজ সাইট ও নতুন পর্যটন কেন্দ্রগুলোর ছবি তুলে পাঠাতে হবে। সব মিলিয়ে পুরস্কারের অঙ্ক ৯ লাখ টাকা।

দুটি বিভাগে ছবি তোলার প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে। এর একটি হচ্ছে পেশাদার ফটোগ্রাফি, অন্যটি হলো জেলা প্রশাসন ফটোগ্রাফি। বাংলাদেশি যেকোনও নাগরিক এতে অংশ নিতে পারবেন।

দুই বিভাগে পৃথকভাবে পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার ২ লাখ টাকা (২টি), দ্বিতীয় পুরস্কার ১ লাখ টাকা (২টি), তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা (২টি), চতুর্থ পুরস্কার ২৫ হাজার টাকা (৪টি)।

নির্বাচিত ১০০টি ছবি নিয়ে পর্যটন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হবে আলোকচিত্র প্রদর্শনী। এজন্য নির্বাচিত প্রতিটি ছবি পুরস্কার হিসেবে পাবে ১০ হাজার টাকা, অর্থাৎ সব মিলিয়ে ১ লাখ টাকা। 

পর্যটন বোর্ডের বিজ্ঞাপন আজ বুধবার (১০ এপ্রিল) শুরু হওয়া এই ছবি প্রতিযোগিতা চলবে আগামী ১০ মে পর্যন্ত। একজন প্রতিযোগী সর্বোচ্চ পাঁচটি ছবি পাঠাতে পারবেন [email protected] ঠিকানায়।

প্রতিযোগিতা অংশ নেওয়ার বিস্তারিত তথ্য জানা যাবে https://bit.ly/2WVbSFe ঠিকানায়।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের