আইএসের দায় স্বীকার ও লিকুদ নেতার সঙ্গে বৈঠক একই সূত্রে গাঁথা

জামাল উদ্দিন
১৫ মে ২০১৬, ১৫:৪০আপডেট : ১৫ মে ২০১৬, ১৬:২৭

মনিরুল ইসলাম ইসরায়েলি লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদির সঙ্গে বৈঠক করেছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। ভারতের দিল্লিতে মার্চের শুরুতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বর্তমান সরকারকে উৎখাতের ষড়যন্ত্র হয়েছিল বলে মনে করেন গোয়েন্দারা। এছাড়া দীর্ঘদিন থেকে দেশ ও সরকারবিরোধী যে ষড়যন্ত্র চলছে, এ বৈঠকটি তার দালিলিক প্রমাণ। এছাড়া দেশে বিভিন্ন হত্যাকাণ্ডের পর আইএসের দায় স্বীকারের বিষয়টিও একই সূত্রে গাঁথা বলে মনে করেন তারা।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে ইসরায়েলি লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদির বৈঠকের বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। দেশকে অস্থিতিশীল করতে এতদিন স্বরাষ্ট্রমন্ত্রী দেশি বিদেশি যে চক্রান্তের কথা বলে আসছেন, এ বৈঠক তারই অংশ।
মনিরুল বলেন, গত বছরের সেপ্টেম্বর থেকে দেশে কোনও হত্যাকাণ্ড হলেই আইএসের পক্ষ থেকে দায় স্বীকারের খবর পাওয়া যায়। কিন্তু এ পর্যন্ত এসব ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে, তারা কেউই আইএস সম্পর্কে কিছুই জানেন না বলে গোয়েন্দাদের জানিয়েছে। দেশে বিভিন্ন হত্যাকাণ্ডে আইএসের দায় স্বীকারের বিষয় ও ইসরায়েলি লিকুদ পার্টির নেতার সঙ্গে বিএনপি নেতার বৈঠক একই সূত্রে গাঁথা বলেও মন্তব্য করেন তিনি।
ইসরায়েলি লিকুদ পার্টির নেতা মেনদি এন সাফাদি সে দেশের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসি নামের একটি সংস্থার প্রধান। যার সঙ্গে দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মোসাদের মাধ্যমে ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই বিএনপি নেতা দিল্লিতে ওই বৈঠকটি করেন বলে মনে করেন গোয়েন্দারা।

আরও পড়ুন: রিজার্ভ চুরির ঘটনায় সুইফটকেই দায়ী করলো তদন্ত কমিটি

এ ষড়যন্ত্রের সঙ্গে আরও যারা জড়িত তাদের ব্যাপারে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম। তিনি বলেন, বিস্তারিত তথ্য-উপাত্ত সংগ্রহ করে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এছাড়া ২০১৩ ও ২০১৪ সালে দেশে জ্বালাও-পোড়াওসহ নাশকতায় ইন্ধন ও অর্থায়নের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীর বিরুদ্ধে আড়াই ডজনেরও বেশি মামলা রয়েছে বলে জানান তিনি।

মনিরুল ই্সলাম বলেন, বিএনপি নেতা আসলাম চৌধুরী যদি ষড়যন্ত্রই না করবেন, তাহলে সত্যটা কী, আত্মগোপনে না গিয়ে সেটা জানালেই পারতেন।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার স্থানীয় বাসিন্দা আসলাম চৌধুরী ২০০২ সালে জিয়া পরিষদের মাধ্যমে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। পরে তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বর্তমানে চট্টগ্রাম জেলার আহ্বায়কের দায়িত্ব ছাড়াও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে নির্বাচনও করেছিলেন।

ভারতের দিল্লিতে মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের বিষয় জানতে বিএনপির পক্ষ থেকে তাকে কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়েছে বলেও দলীয় সূত্র জানিয়েছে।

/জেইউ/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান