রাজধানীর আদাবরে আবু হাসান ওরফে সাঈদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বুধবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
আদাবর থানা পুলিশ জানায়, আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় সাঈদকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। সাঈদ একজন পেশাদার ছিনতাইকারী।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সাঈদের বিরুদ্ধে আদাবর থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে। দুই সপ্তাহ আগে সে কারাগার থেকে জামিনে বেরিয়ে আসে। বুধবার রাত ১২টার দিকে শ্যামলী হাউজিং এলাকায় কে বা কারা তাকে কুপিয়েছে তা জানা যায়নি। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছে।
আরও পড়ুন: কালিহাতীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১
/এআরআর/এআর/








